নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

নবীয়ে রহমত

প্রকাশনী :
পৃষ্ঠা : 624
সংস্করণ : first edition
ভাষা : bangla

‘নবীয়ে রহমত’ বইটি এক অবাককরা মানুষের অনবদ্য জীবনকথা, যিনি অন্ধকারে নিমজ্জিত জাহেলি জগতে আসমানী আলোর দূত হয়ে এসেছিলেন। তাঁর আগমনে বদলে গিয়েছিল ইতিহাস, রূপান্তরিত হয়েছিল সভ্যতা এবং মানবতা পেয়েছিল নবজাগরণ। যিনি এমনই বিস্ময়কর মানুষ, যাঁর মুখনিঃসৃত একেকটি বাণী আজ দেড় হাজার বছর পরও জীবন্ত, প্রতিমুহূর্তে কোটি কোটি হৃদয়ের জবানে উচ্চারিত হয় যাঁর মুবারক নাম—তিনি রহমতের নবি মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

মাওলানা আবুল হাসান আলি নদভি রহ. আধুনিককালের অন্যতম বিরলপ্রতিভাধর আলেম ও শ্রেষ্ঠ চিন্তাবিদ। রচনার বলিষ্ঠ ভাষা ও শব্দের দ্যুতিময় উপস্থাপন তাঁর সবিশেষ গুণাবলী। তাই তাঁর কলমে উঠে আসা ‘নবীয়ে রহমত’ অন্যসব সিরাতগ্রন্থের মতো নয়। একে নিছক নবীজীবনী ভাবলে ভুল হবে। বরং নির্বাচিত শব্দের শক্তিশালী বুননে এখানে নবীজির দাওয়াহ, উম্মাহচিন্তা ও রাষ্ট্রনেতৃত্বের পূর্ণাঙ্গ বিশ্লেষণ সমন্বিত হয়েছে। এ গ্রন্থে নবীজির জীবনকে কেবল ইতিহাসের কোনো অধ্যায় রূপে নয়, বরং মানবতার মুক্তির এক চিরন্তন আহ্বান হিসেবে উপস্থাপন করা হয়েছে।

মাওলানা নদভির লেখায় নবীজির উচ্চতম ব্যক্তিত্বের প্রতিটি দিক জীবন্ত হয়ে উঠেছে; কখনো তিনি নির্জনে চিন্তাশীল, কখনো ন্যায়প্রতিষ্ঠার যোদ্ধা, কখনো কোমল হৃদয়ের দাঈ, আবার কখনো ইনসাফভিত্তিক রাষ্ট্রনায়ক হিসেবে ভাস্বর হয়েছেন। কীভাবে একটি বিপর্যস্ত জাহেলি সমাজ নবীজির নেতৃত্বে পৃথিবীর তাবৎ সভ্যতার দিশারী হয়ে উঠেছিল, বইটির ছত্রে ছত্রে লেখক তা সযতনে তুলে ধরেছেন।

গভীর গবেষণা, তীক্ষ্ণ বিশ্লেষণ আর হৃদয়স্পর্শী ভাষাশৈলীতে রচিত নবীয়ে রহমত নিঃসন্দেহে সিরাতসাহিত্যের অনন্য সংযোজন। প্রকাশের পর থেকেই বইটি সর্বমহলে যথার্থ সমাদর ও স্বীকৃতি পেয়ে আসছে। আদতে এটি এমন এক বই, যা পড়লে মনেই হবে না আপনি কোনো ইতিহাস পড়ছেন, মনে হবে যেন কালের গতর বেয়ে পৌঁছে গেছেন নবুয়তের আলোকিত সময়ে।

‘নবিয়ে রহমত’ একই সঙ্গে ইতিহাস, আত্মজাগরণ ও ঈমানের স্পন্দনময় অনন্য কীর্তি। মূল গ্রন্থের মতো অনুবাদকর্মও পাঠকের অন্তরে নবিজির প্রতি ভালোবাসা, উম্মাহর প্রতি দায়বোধ এবং আল্লাহমুখী জীবনের আহ্বান জাগিয়ে তুলবে, সেই প্রত্যাশা জানাই।

Original price was: 720.00৳ .Current price is: 345.00৳ .

52%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top