Sale!

নবীদের ছেলেবেলা

পৃষ্ঠা : 96
কভার : হার্ড কভার
সংস্করণ : ২০২৫

শুরুর কথা

কথা আর অভিজ্ঞতায় গাঁথা এই বিশাল পৃথিবী-যেখানে প্রতিটি মুহূর্ত এক একটি গল্প। এই গল্পগুলো কখনো হয়ে উঠে দীপ্ত পাঠশালা। আমরা প্রতিদিন হাঁটি জীবনের পথে। কখনো নিঃশব্দে। কখনো কৌতূহলে। কখনো বা আত্মজিজ্ঞাসায়।

এই যাত্রায় আমাদের হৃদয়ে উঁকি দেয় এক সুপ্ত বাসনা- ‘আমি কি হতে পারি কারও অনুকরণীয়? কারও আদর্শ?’ এই প্রশ্নের উত্তর শুধু কোনো বীরত্বগাথা নয়, বরং তা জড়িত থাকে আমাদের আচরণ, অনুভব, আর বিশ্বাসে।

অনুকরণীয় হয়ে উঠা মানে অন্যকে আলোকিত করা-নীরবে, নিঃস্বার্থে। একে কখনো দেখা যায় কথায়, আবার কখনো নিছক এক দৃষ্টিতে-যার গভীরে লুকিয়ে থাকে সহানুভূতি, ক্ষমা আর সৌন্দর্য।

এই গ্রন্থে আমরা হাঁটব এক ব্যতিক্রম অভিযাত্রায়-যেখানে কিছু কোমল হৃদয়ের শিশু; যারা নিজের নামেই ধারণ করে আল্লাহর প্রিয় নবীদের নাম, তারা আমাদের শোনাবে সেই নবীদের গল্প- যাঁরা কেবল ইতিহাসের চরিত্র নন, বরং জীবনের অমূল্য অনুপ্রেরণা। প্রতিটি শিশু হবে একটি ছোট্ট দীপশিখা-যার আলোয় আলোকিত হবে এক একটি অধ্যায়।

তারা নিজেদের সহজ ভাষায়, শিশুসুলভ চোখে তুলে ধরবে ঐশী আদর্শের জীবন্ত প্রতিচ্ছবি। তাদের কণ্ঠে নবীদের জীবন কেবল কাহিনি নয়, বরং এক জীবন্ত উপলব্ধি; যা হৃদয়ে গেঁথে দেয় আদর্শ হওয়ার অনন্ত সম্ভাবনা। এই বই আমাদের শেখাবে-নবীদের জীবন কেবল অতীত নয়, তা বর্তমানও-যদি আমরা তা হৃদয়ে ধারণ করি। যদি আমরা চাই, আমরাও হতে পারি কারও অনুপ্রেরণা, কারও জীবনে এক আলোর রেখা।

এসো তবে, শিশুদের চোখ দিয়ে দেখা সেই নবীদের জগতে প্রবেশ করি-যেখানে তাঁদের নামের সঙ্গে জড়িয়ে আছে নৈতিকতা। আর গল্পের সঙ্গে জেগে ওঠে এক দীপ্ত ভবিষ্যতের আহ্বান।

জীবনের আদর্শ পুরুষ-

পৃথিবীর আলোছায়ার ভেতর দিয়ে এক শিশুর যাত্রা শুরু হয়েছিল, যার গন্তব্য ছিল আসমান ছোঁয়ার মতো পবিত্র। জন্মের আগেই সে হারিয়েছিল পিতার স্নেহ, মায়ের আদর পেয়েছিল অল্প সময়। কিন্তু তাঁর চরিত্র হয়েছিল এমন নিখুঁত-আকাশের তারা যেমন পথ দেখায়, তেমনই সে হয়ে ওঠে মানবতার চিরন্তন পথপ্রদর্শক। সেই শিশুই আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

এই বই নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং বেশ কয়েকজন নবীদের জীবন দিয়ে সাজানো। এখানে বলা হয়েছে তাঁর এবং তাঁদের গল্প। তবে এগুলো শুধু গল্প নয়, হৃদয়ের ভাষায় লেখা একটি আলো। এ বই শুধু কাগজের নয়; এ বই শুধু কাগজ আর কালির গল্প নয়-এক নিঃশব্দ কান্না, এক মিষ্টি হাসির রেখা, এক শিশুর চোখে দেখা সেই আলো; যাকে বলে কুদওয়া তথা আদর্শ।

চলো, আদর্শের পথে-

তুমি কি প্রস্তুত? তাহলে চলো, আমরা একসঙ্গে হাঁটি-আদর্শের পথে। মনে রেখো, এই বই কোনো কল্পনার গল্প নয়, এ এক চিরন্তন সত্যের ছায়াছবি-যেখানে তুমি খুঁজে পাবে হৃদয়ের এক আলোকিত আদর্শ।

Original price was: 250.00৳ .Current price is: 125.00৳ .

50%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top