- You cannot add "গুপ্তধন" to the cart because the product is out of stock.

নতুন বাওয়ালী
ভাদ্রের শেষ। গত পাঁচ দিন থেকে ঝাঁপিয়ে বৃষ্টি আসছে, গরমের কমতি নেই। বৃষ্টি যখন আসে- মনে হয় জলের তোড়ে সমস্ত পৃথিবী ছয়লাব হয়ে যাবে। এ পাড়ার গোলপাতায় ছাওয়া ঘরগুলো চুঁইয়ে বৃষ্টির জল মেঝেতে পড়ে, মাটির মেঝে কাদা করে দেয়। ঘরের পীড়া পৈঠাগুলো অবিশম বৃষ্টির ছাঁটে নরম হয়ে আসে, খসে পড়ে। এখন শেষ রাত্রির দিকটায় বৃষ্টি থেমে গেছে। আকাশে ধূসর মেঘেদের তাড়িয়ে বেড়াচ্ছে এলোমেলো হাওয়া। দমকা হাওয়ায় বাড়ির আশেপাশে গাছগুলোর পাতায় জমে থাকা বৃষ্টির জল ঝুপঝাপ পড়ছে। এত বৃষ্টিপাতেও ব্যাঙেদের আশ মেটেনি। সোনা ব্যাঙরাতো সেই মেঘ হবার আগের দিন থেকেই হাঁকাহাঁকি শুরু করেছে। এখন এই ক্ষান্তবর্ষণের সময়টুকুতে যে হালকা মেঘগুলো চাঁদের গা শিরশিরিয়ে কোথায় যাবে বুঝতে পারছে না, সোনা ব্যাঙেরা তাদেরকেও নেমে পড়তে বলছে।
150.00৳ Original price was: 150.00৳ .125.00৳ Current price is: 125.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই