Sale!

নতুন পৃথিবীর সন্ধানে

প্রকাশনী :
পৃষ্ঠা : 128
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Edition, 2023
ভাষা : bangla

আমরা যারা গত শতকের শেষের দিকে জন্ম নিয়েছি তারা সাবেক সোভিয়ত ইউনিয়ের পতনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা এক কেন্দ্রিক বিশ্বব্যবস্থায় বেড়ে উঠেছি। আমাদের শৈশব আর কৈশোর কেটেছে বিশ্বব্যবস্থায় আমেরিকার একক আধিপত্য আর কর্তৃত্ব দেখতে দেখতে। আমাদের প্রজন্মটি যখন যৌবনে অর্থাৎ একবিংশ শতকের প্রথম দশকে পা রাখে তখন আমেরিকার নেতৃত্বে গোটা বিশ্বে চাপিয়ে দেওয়া বেশ কয়েকটি নৃশংস যুদ্ধের ভয়াবহতা খুব কাছ থেকে আঁচ করে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সংঘটিত হয় ভয়াবহ সন্ত্রাসী হামলা। এ হামলার অজুহাতে একই বছরের ৭ অক্টোবর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে আফগানিস্তানে হামলা শুরু করে। আফগানিস্তানে যুদ্ধ যখন চলমান এমতাবস্থায় ২০০৩ সালের ২০ মার্চ রাসায়নিক অস্ত্রের মিথ্যা অজুহাতে ইরাকে সর্বাত্মক হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট। আমেরিকা যখন শক্তি প্রয়োগ করে একের এক দেশ ধ্বংসের খেলায় মত্ত তখন ভøাদিমির পুতিনের নেতৃত্বে রুশরা অতীনের গøানি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় লিপ্ত। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের একক আধিপত্যের বিরুদ্ধে রাশিয়া বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুতে হস্তক্ষেপ করতে শুরু করে। ২০০৮ সালের ৮ আগস্ট পুতিন জর্জিয়ার আবখাজিয়া ও দক্ষিণ ওশেটিয়ায় হামলা করে অঞ্চল দুটিকে রাশিয়ার মূল ভ‚খÐের সাথে একীভ‚ত করে। পরে ২০১৪ সালের ২০ ফেব্রæয়ারি ইউক্রেনের কৌশলগত ক্রিমিয়া দখল করে সেখানে রাশিয়ার কর্তৃত্ব স্থাপন করে। গোটা বিশ্ব যখন ক্রমেই অশান্ত হয়ে উঠছে,পূর্ব-পশ্চিমের মধ্যকার ক্ষমতার দ্ব›দ্ব যখন ধীরে ধীরে তীব্র হচ্ছে ঠিক তখই ২০১০ সালের ১৭ ডিসেম্বর আরববিশ্বে শুরু হয় তথাকথিত আরব বসন্ত। আরব বসন্তের অনলে একে একে পুড়ে ছারখার হয় লিবিয়া,মিসর ও সিরিয়া এবং অশান্ত হয়ে ওঠে আরববিশ্বের অন্যান্য অঞ্চল। শুধু গত দুই দশকেই নিহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ এবং বাস্তুচ্যুত হয়ে শরণার্থীশিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে কয়েক মিলিয়ন মানুষ। গোটা পৃথিবী যখন অশান্ত,শোকে-তাপে মুহ্যমান,মানুষেরা শান্তির সন্ধানে স্বদেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছে,ঠিক তখনই আরেকটি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়েছে বিশ্ব। বর্তমানে ইউক্রেনে চলছে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের শক্তির লড়াই। গোটা পৃথিবীতে যখন পরাশক্তিগুলোর চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলে বিশৃঙ্খলা,অশান্তি ও অরাজকতা বিরাজ করছে তখন শান্তি প্রতিষ্ঠায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কার্যত নিষ্ক্র

Original price was: 350.00৳ .Current price is: 286.00৳ .

18%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top