Sale!

নতুন ধারার রাজনীতি ও সরকার

প্রকাশনী :
পৃষ্ঠা : 318
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2014
ভাষা : bangla

বাংলাদেশের সরকার, রাজনীতি, গণতন্ত্র, সুশাসন ইত্যাদি নিয়ে সংবাদপত্রে লেখালেখির কমতি নেই। কিন্তু লেখার ভিড়ের মধ্যেও কোনো কোনো লেখকের সুচিন্তিত লেখা পাঠকের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের লেখা সেরকমই পাঠকনন্দিত। এই বই মুহাম্মদ জাহাঙ্গীরের একটি প্রবন্ধ সংকলন। বাংলাদেশের সরকার, রাজনীতি, গণতন্ত্র, সুশাসন, স্থানীয় সরকার, তারুণ্য, তৃতীয় শক্তি, ছাত্র রাজনীতি ইত্যাদি নিয়ে বেশিরভাগ প্রবন্ধ রচিত। যে সব বিষয় আমাদের রাজনৈতিক অঙ্গনকে প্রায় প্রতিদিন উত্তপ্ত করছে মুহাম্মদ জাহাঙ্গীর প্রায় প্রতিটি বিষয় নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে রয়েছে মননশীল বিশ্লেষণ, যুক্তি, নানা সমালোচনার উত্তর ও অবধারিতভাবে কিছু প্রস্তাব বা সুপারিশ। এই প্রস্তাবগুলোই তাঁর প্রবন্ধকে অন্য লেখকের প্রবন্ধের চাইতে আলাদা করে দিয়েছে। এখানেই তাঁর বড় সাফল্য। তিনি পর্যালোচনা বা সমালোচনা করে তাঁর দায়িত্ব শেষ করেননি। সমস্যা থেকে উত্তরণের পথ নির্দেশ করেছেন। তাঁর প্রতিটি প্রস্তাবের সঙ্গে সব পাঠক একমত হবেন, এমন আশা করা যায়না। তবে তাঁর প্রস্তাবকে তুড়ি মেরে উড়িয়ে দেয়ারও সুযোগ নেই। তা পাঠককে ভাবতে বাধ্য করবে। বাংলাদেশে ৯০ এর পরে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হলেও নানা কারণে এখানে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা হচ্ছেনা। গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে সরকারও পরিচালিত হয়না। সুশাসন প্রায় নেই বললেই চলে। অথচ ‘গণতন্ত্র’ শব্দটি ব্যবহৃত হয় ব্যাপকভাবে, নির্বাচন হয়, সরকারও বদল হয়। কিন্তু প্রকৃত গণতন্ত্র চর্চা হয়না।

Original price was: 500.00৳ .Current price is: 385.00৳ .

23%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top