নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

নতুন কারিকুলাম বাস্তবায়ন

প্রকাশনী :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2024

সুশিক্ষিত জাতি গঠনে প্রয়োজন সুপরিকল্পিত শিক্ষাক্রম। ভূমিষ্ঠ হওয়া একজন শিশুকে ‘মানুষ’ বানায় শিক্ষা। মানুষরূপে জন্ম নেওয়া সহজ কিন্তু ‘প্রকৃত মানুষ’ হওয়া কঠিন কাজ। এখানেই রয়েছে শিক্ষা ও শিক্ষাক্রমের ভূমিকা। ২০১২ সালে প্রণয়নকৃত জাতীয় শিক্ষাক্রম সময়ের পরিক্রমায় পরিবর্তন,পরিমার্জন ও সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়। বর্তমান সরকার ২০১৭ সাল থেকেই শিক্ষাক্রম পরিবর্তনের কাজ শুরু করে। ইতোমধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১’ প্রণয়ন করে সেটি বাস্তবায়ন করছে। এ জন্য ডেভিড এ কব (উধারফ অ কড়ষন)-এর অভিজ্ঞতাভিত্তিক শিখন তত্ত্বকে ভিত্তি হিসেবে গ্রহণ করে এর নাম দেওয়া হয় ‘যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম’। এখানে যোগ্যতা বলতে জ্ঞান,দক্ষতা,মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝানো হয়েছে। বাস্তবায়নাধীন শিক্ষাক্রমে শিক্ষার পরিবর্তন নয়,পুরো শিক্ষাব্যবস্থার রূপান্তরকরণ হয়েছে। এ শিক্ষাক্রমে পাঠ্যপুস্তক,পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় আমূল পরিবর্তন করায় অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রীসহ শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা নানা প্রবন্ধ ও বক্তব্যের মাধ্যমে শিক্ষাক্রম নিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিন্তু ঘোর কাটছে না। এ পরিপ্রেক্ষিতে সময়ের শিক্ষাবিদ,কবি,প্রাবন্ধিক ও ভ্রামণিক ড. ডি. এম. ফিরোজ শাহ্ সংবাদপত্রে প্রকাশিত এ সকল প্রবন্ধ সংগ্রহ করে এবং নিজের লেখা সংযোজন করে আলোচ্যগ্রন্থ নতুন কারিকুলাম বাস্তবায়ন : অভিভাবকদের উৎকণ্ঠা ও বাস্তবতা সংকলন করেছেন। এই সংকলনে মোট ৩৭টি প্রবন্ধ রয়েছে যার মধ্যে ২৬টি বাংলা এবং ১১টি ইংরেজি ভাষার যেগুলো সমসাময়িক ও খুবই প্রাসঙ্গিক। এ সকল প্রবন্ধ পাঠ করে শিক্ষকরা সম্যক ধারণা লাভে সক্ষম হবেন,যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

Original price was: 600.00৳ .Current price is: 483.00৳ .

20%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top