
নজরুল-টোটেম
সাহিত্য পাঠ করে সাহিত্যজ্ঞান হয় না,সাহিত্য-সমালোচনা থেকেই অর্জিত হয় নান্দনিক বোধ ও প্রজ্ঞান। তবে,সকল সমালোচনাই এই তাৎপর্য তৈরি করতে পারে না। নতুন অবলোকন বিশ্লেষণ-মতার সঙ্গে সৃজন ও মনন-প্রতিভার মিথস্ক্রিয়া ঘটলেই জন্ম হয় নতুন সমালোচনা-সাহিত্যের। সিরাজ সালেকীন রচিত নজরুল-টোটেম গ্রন্থটি এই নতুনত্বের অনন্য দৃষ্টান্ত। তাঁর চিন্তার স্বকীয়তা গ্রন্থের নামকরণেই স্পষ্ট। নজরুল ইসলামের চেতনালোকের কয়েকটি ভাবকল্প-অগ্নি,ঝড়,রক্ত,সুন্দর,বিষধর,যৌবন,ভগবান,মানুষ,সর্বনাম,রঙ,পুনঃপুন ব্যবহৃত হয়ে যেন টোটেম হয়ে উঠেছে। তাঁর কবিতা-গল্পে এই টোটেমগুলি পরিক্রমা করে করে নজরুল সৃষ্টিশীল থেকেছেন। সিরাজ সালেকীন এই সৃষ্টিশীলতা লক্ষ করে এগিয়েছেন,কবিতা-গল্পের অন্তর্দেশ চিরে-চিরে ব্যাখ্যা করেছেন টোটেমগুলির বিচিত্র তাৎপর্য। লেখকের অন্তর্বয়ন ও বয়ান হয়ে উঠেছে একুশ শতকে নজরুলকে ভিন্নভাবে পঠন-পাঠনের দিকনির্দেশনা। নজরুল-টোটেম কেবল ভাবনার স্বাতন্ত্র্যেই নয়,নন্দনতত্ত্বের অধুনা ধারাকেও আত্তীকরণ ও প্রাসঙ্গিক করে তোলায় বিশিষ্টতা লাভ করেছে। এ-যাবৎ নজরুল-সম্পর্কিত যাবতীয় সমালোচনার চর্বিতচর্বণ ও গতানুগতিক আলোচনাকে পাল্টে দিয়ে এই গ্রন্থ হয়ে উঠেছে স্বতন্ত্র ধারার ও বৌদ্ধিক পাঠ-অভিজ্ঞতার প্রবাহক। -বেগম আকতার কামাল
250.00৳ Original price was: 250.00৳ .205.00৳ Current price is: 205.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





