
নজরুলকে নিয়ে
নজরুল বিদ্রোহের কবি। নজরুল প্রেমের কবি। তাঁর কবিতা ও গানে আছে পাঠক-মনকে ছুঁয়ে যাওয়ার আকর্ষণীয় ক্ষমতা। তাঁর গল্প-উপন্যাস-প্রবন্ধে রয়েছে মানুষের প্রতি গভীর সহানুভূতি। নজরুল রক্ষণশীলতা,ধর্মান্ধতা,কুসংস্কার ও আচার-সর্বস্বতার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। স্বাধীনতা-পিপাসা ও অসাম্প্রদায়িক চেতনার তিনি ধারক। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তিনি সোচ্চার। পশ্চাৎপদ মানুষকে তিনি জুগিয়েছেন সাহস। সংগ্রামী জনগণকে উদ্বুদ্ধ করেছেন বাধা উত্তরণের প্রেরণায়। বাঙালির জাতীয় চেতনাকে সমুন্নত করেছেন নজরুল। আমাদের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে,আমাদের মুক্তিযুদ্ধে তাঁর কবিতা ও গান হয়েছে আমাদের প্রেরণা। সেই নজরুলকে নিয়ে এই বই। তাঁর সাহিত্য,তাঁর চিন্তাধারা,দেশে-বিদেশে তাঁকে স্মরণ ও চর্চা এবং সমকালে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে নানামুখী আলোকপাতে বইটি ঋদ্ধ।
350.00৳ Original price was: 350.00৳ .286.00৳ Current price is: 286.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই