Sale!

দ্য হাউজ অন ম্যাঙ্গো স্ট্রিট

পৃষ্ঠা : 144
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2026
ভাষা : বাংলা

ম্যাঙ্গো স্ট্রিটের বাসিন্দা কিশোরী এসপেরান্জা। তবে এখানে সে একদমই খুশি নয়। অন্য কোথাও চলে যেতে ইচ্ছে করে তার। কিন্তু কোথায় যাবে? ম্যাঙ্গো স্ট্রিটের মেক্সিকান-আমেরিকান মানুষদের কঠিন জীবন খুব কাছ থেকে দেখে এসপেরান্জা। একটু একটু করে বড় হয় সে, আর দেখতে থাকে আশেপাশের মানুষগুলোর বদলে যাওয়া।

এসপেরান্জার জন্য ‘বাড়ি’ শুধু বসবাসের জায়গা নয়।

এটি তার আত্মপরিচয়, স্বাধীনতা এবং ভবিষ্যতের প্রতীক। নিজের চারপাশের নারীদের জীবন পর্যবেক্ষণ করে সে সমাজের অদৃশ্য শিকলগুলোকে চিনতে শেখে, সেগুলোকে ভাঙার স্বপ্ন দেখে। সংক্ষিপ্ত এবং কাব্যিক ভাষা, প্রতীকী উপস্থাপনা এবং সংবেদনশীল দৃষ্টিভঙ্গি এই বইটিকে অনন্য সাহিত্যিক শক্তি দিয়েছে। প্রকাশের পর থেকেই দ্য হাউস অন ম্যাঙ্গো স্ট্রিট ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান পায়। সংখ্যালঘু অভিবাসীদের জীবন ও নারী-অভিজ্ঞতাকে মূলধারার সাহিত্যে দৃঢ়ভাবে তুলে ধরার কারণেই বইটি বিশ্বজুড়ে আলোচিত ও প্রশংসিত হয়। আজ পর্যন্ত গ্রন্থটি বিশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।

আলো ঝলমলে আমেরিকার ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারকে আমাদের সামনে তুলে ধরে এই কাহিনী।

Original price was: 350.00৳ .Current price is: 258.00৳ .

26%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top