- You cannot add "কিশোর গোয়েন্দা উপন্যাস (ভূতুড়ে প্রাসাদ)" to the cart because the product is out of stock.
দ্য লকড ডোর
কেউ অনুসরণ করছে আমাকে। আমি অনুভব করতে পারছি। যদিও বিষয়টা যুক্তিযুক্ত নয় যে কেউ পেছন থেকে তাকিয়ে থাকলে তা একটা মানুষের পক্ষে বোঝা সম্ভব,কিন্তু এই মুহূর্তে আমি তা পারছি। শিরশিরে একটা অনুভূতি মাথার তালু থেকে গুঁড়ি মেরে ঘাড়ের নিচ পর্যন্ত চলে যাচ্ছে,তারপর নেমে যাচ্ছে মেরুদণ্ড বেয়ে। এই বারে একাই এসেছি আমি। একা থাকতেই আমার ভালো লাগে- সবসময়ই তাই। যখনই বেছে নেওয়ার সুযোগ ঘটেছে,প্রতিবার অন্যের চেয়ে নিজের সঙ্গই আমি নির্বাচন করেছি। এমনকি রেস্টুরেন্টেও,চারপাশ থেকে আসা নিচু গলার গল্পগুজবের আওয়াজে ডুবে থেকেও আমি ফাঁকা টেবিলে একা বসে খেতে পছন্দ করি। আমার সামনে আমার পছন্দের ড্রিংক- ওল্ড ফ্যাশনড। রাতে কাজ শেষে সরাসরি বাসায় ফিরতে ভালো লাগে না,ক্রিস্টোফার’স-এ চলে আসি।
450.00৳ Original price was: 450.00৳ .265.00৳ Current price is: 265.00৳ .
41%
ছাড়
আপনার পছন্দের আরও বই
