Sale!

দ্য ম্যাগপাইস ট্রিলজি -৩ খন্ড একত্রে

প্রকাশনী :
পৃষ্ঠা : 600
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2024
ভাষা : বাংলা

জ্যামি আর ক্রিস্টি নিজেদের প্রথম বাসায় একসাথে বসবাস শুরু করেছে। ভরপুর আশা নিয়ে। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে ওরা। বিয়ে করে পরিবার শুরু করবে। বিল্ডিংয়ের অন্য বাসিন্দাদেরও বেশ বন্ধুসুলভ মনে হয়েছে। সবাই তাদের সাদরে গ্রহণ করে নিয়েছে। জ্যামি দীর্ঘদিন ধরেই এমন একটা পরিবেশে বসবাস করার স্বপ্ন দেখতো। শুরুতে সব ঠিকটাকই চলছিল। কিন্তু এরপই ঘটতে শুরু করলো অদ্ভূত সব ঘটনা। দোড়গোড়ায় মৃত ইঁদুর পড়ে থাকে। রাত বিরাতে ভয় জাগানিয়া আওয়াজ শুনতে পায় ওরা। জ্যামির সবচেয়ে কাছের বন্ধু ভয়ানক দূর্ঘটনার কবলে পড়ার পর থেকে, এক ঝাঁক ভয় জ্যামি আর ক্রিস্টির পিছু ধাওয়া করছে। যখন জ্যামি আর ক্রিস্টি হতাশার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, জ্যামি সিদ্ধান্ত নিলো রুখে দাড়ানোর—কিন্তু তার কোনো ধারণা নেই কিসের বা কার বিরুদ্ধে লড়তে যাচ্ছে. জ্যামি ও ক্রিস্টি দম্পতির জীবনের মোড় ঘুরে যায় এমনদিকে যা তাদের কল্পনাতেও প্রত্যাশিত ছিল না। লেখক পরিচিতিঃ যুক্তরাজ্যের টার্নব্রিজ ওয়েলসে জন্ম মার্ক এডওয়ার্ডসের। সাইকোলজিক্যাল থ্রিলার লিখতে ভালোবাসেন, যেখানে অতি সাধারণ মানুষের সাথে ঘটে ভয়াবহ সব ঘটনা। ২০১৩ সালে তার প্রথম একক উপন্যাস ‘দ্যা ম্যাগপাইস’ প্রকাশিত হয়। তার অন্যান্য উপন্যাসের মধ্যে আছে ‘ফলো ইউ হোম’, ‘হেয়ার টু স্টে’ এবং ‘দ্য হাউজ গেস্ট’। তিনি লুইয ভসের সাথে সহলেখক হিসেবে লিখেছেন ছয়টি বই। তার বইয়ের বিক্রি ছাড়িয়েছে চার মিলিয়নেরও বেশি। স্ত্রী, তিন সন্তান, এক জোড়া বিড়াল ও একটি কুকুর নিয়ে বর্তমানে বসবাস করছেন ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডে।

Original price was: 1,200.00৳ .Current price is: 916.00৳ .

24%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top