Sale!

দ্য মেসেঞ্জার : মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

প্রকাশনী :
পৃষ্ঠা : 288
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2022
ভাষা : বাংলা

মানব অধ্যুষিত পৃথিবীর এই জনপদে সেই আদিকাল থেকে অদ্যাবধি ধর্ম, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সমরনীতি, আইন, বিচার-সালিশ, মানবতা, সাম্য, শান্তি প্রতিষ্ঠা সহ জীবনের সকল ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন পথ ও মতের নিরপেক্ষ মানুষের যৌক্তিক বিচারের নিরিখে, সাফল্যের মাপকাঠিতে, শ্রেষ্ঠত্বের মুকুট পরে যিনি মহান-মহত্বমদের মধ্যে শ্রেষ্ঠতম একজন হয়ে উঠেছিলেন, তিনি সর্বকালের শ্রেষ্ঠ মানব, নবী ও রাসুলগণের নেতা হযরত মুহাম্মদ মুস্তফা (সা)।

কিন্তু একটি চরম বৈরী সমাজ ব্যবস্থায় পিতা-মাতা, সহায় সম্বলহীন একটি শিশু কীভাবে তার এই সাফল্যের সোনালী পথ রচনা করেছিলেন? কীভাবে আইয়ামে জাহেলিয়া নামক একটি বর্বর মনুষ্য জনপদে ন্যায়, ইনসাফ, সাম্য ও সৌহার্দ্যের এক আলোকিত সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন? কিভাবে একটি ঐশী কিতাব; মহাগ্রন্থ আল কুরআনকে হৃদয়ে ধারণ ও লালন পূর্বক তা মানবতার মুক্তির সনদ হিসেবে সুপ্রতিষ্ঠিত করে গেছেন?

সমসাময়িক আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটকে উপজীব্য করে যৌক্তিক বিচার-বিশ্লেষণের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে, “দ্যা মেসেঞ্জার; রাসুল মোহাম্মদ (সা)- নামক এই গ্রন্থে। জ্ঞান পিপাসু ও নবী প্রেমিক পাঠকদের তৃষ্ণা নিবারণে গ্রন্থখানা সহায়ক হবে বলে আমরা আশা করি।

Original price was: 550.00৳ .Current price is: 425.00৳ .

23%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top