- You cannot add "গণহত্যা" to the cart because the product is out of stock.
- You cannot add "গণহত্যা" to the cart because the product is out of stock.

দ্য ফিনিশ
যুক্তরাষ্ট্র অনেকটা পুকুরে বেড়ানো হাঁসের মতো,আধুনিক যুগের প্রায় সব যুদ্ধে জড়ালেও যুদ্ধ কখনো তাদের স্পর্শ করতে পারেনি। দুটি বিশ্বযুদ্ধ,কিংবা ভিয়েতনাম- কখনো নিজভূমিতে যুদ্ধ করতে হয়নি আমেরিকাকে। এমনকি যে পার্ল হারবারের ঘটনা বিশ্বকে পারমাণবিক বোমার ক্ষমতা দেখিয়েছে,যা নিয়ে এত এত গল্প-কাব্য-চলচ্চিত্র- সে হামলাও আমেরিকার ভূখণ্ডে হয়নি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর তাই ইতিহাসে অনন্য। প্রায় আড়াই শ বছর পর যুদ্ধের ভয়াবহতা আমেরিকার নিজ আঙিনায় হাজির হয়েছিল। দেশটির নিরাপত্তাব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে তাদেরই বিমান ব্যবহার করে গর্বের টুইন টাওয়ার ও সামরিক শক্তির উৎস পেন্টাগনে হামলা করেছিল আল-কায়েদা। জবাবে সন্ত্রাসবাদী সংগঠনটির কোমর ভেঙে দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সংগঠনটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ঠিকই ধরাছোঁয়ার বাইরে ছিলেন। ব্ল্যাক হক ডাউন-খ্যাত মার্ক বাউডেন তাঁর বইয়ে বিন লাদেনকে খুঁজে বের করার কঠিন সংগ্রামটি তুলে এনেছেন। সে সঙ্গে উঁকি দিয়েছেন বিন লাদেনের মাথায়; দেখানোর চেষ্টা করেছেন আল-কায়েদা নেতার চোখে পৃথিবীটা কেমন ছিল। কেমন ছিল বিশ্বের মোস্ট ওয়ান্টেড ব্যক্তির লুকিয়ে থাকার সময়টা,আমেরিকাকে স্তব্ধ করার আর নতুন কী পরিকল্পনা করছিলেন- ‘দ্য ফিনিশ: দ্য কিলিং অফ ওসামা বিন লাদেন’ বইয়ে উত্তর মিলবে সবকিছুর।
400.00৳ Original price was: 400.00৳ .317.00৳ Current price is: 317.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই