নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

দ্য থার্সডে মার্ডার ক্লাব

প্রকাশনী :
পৃষ্ঠা : 326
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2021
ভাষা : bangla

কেন্টের ছায়াময় শান্তিতে ঘেরা এক গ্রাম। অবসরপ্রাপ্ত বয়েসীরা এখানে আসে কর্মময় জীবন সায়াহ্নের শেষ দিনগুলো নিয়ে স্মৃতিচারণায় মুখর হতে। নাতিপুতিদের ছবি একে অন্যকে দেখিয়ে হয়ে ওঠে উচ্ছ্বসিত। একে অপরের খেয়ালও রাখে ওরা। তবে এলিজাবেথ,জয়েস,ইব্রাহিম এবং রনের কথা আলাদা। জিগ’স কক্ষে তাদের আলাপন শুনলে আপনি অবাক হবেন নিশ্চিত। বাকিদের সাথে এই চারজনের গল্পগুলো মেলে না। পুরনো দিনের অমীমাংসিত রহস্যগুলো নিয়ে তারা থাকে আলাপচারিতায় মত্ত,আবার কখনও রহস্যভেদের তাগিদে ছুটতে থাকে এখান থেকে সেখানে। আবার কখনও বা রস-রসিকতায় মত্ত হয়ে ওঠে ওরা পরস্পরের সাথে। স্থানীয় একজন ডেভেলপার নৃশংস কায়দায় খুন হলো। লাশের পাশে রহস্যময় ছবি। পুরোনো দিনের চারবন্ধু জড়িয়ে গেল অদ্ভুত এক কেসে। সাহায্যের হাত বাড়িয়ে দিলো আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য। ঘড়ির কাঁটাও জানান দিচ্ছে সময় আর খুব বেশি নেই। টিক টক… টিক টক… টিক টক… যাকে সন্দেহ করা হয়,তার লাশই পাওয়া যাচ্ছে। সমাধিস্থলের এক কবরে পাওয়া দুটো কঙ্কাল পরিস্থিতিকে আরও গোলমেলে করে দিলো। বৃদ্ধ বলে ওদের হেলা করবেন না যেন। আশির কোটায় বয়স চলে এলেও চারবন্ধুর আস্তিনের তলায় এখনও অনেক কৌশল দেখানো বাকি। পাঠক, দ্য থার্সডে মার্ডার ক্লাবে আপনাকে স্বাগতম। কথা দিচ্ছি,এমন গোলকধাঁধায় এর আগে আপনি প্রবেশ করেননি।

Original price was: 580.00৳ .Current price is: 428.00৳ .

26%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top