দ্য কুইন’স থিফ সিরিজ (বক্স সেট)
মধ্যম মহাসাগরের উপকূলে তিনটি পাশাপাশি রাজ্য: ইডিস,অ্যাটোলিয়া এবং সুনিস। সুনিসের রাজা চান ইডিসের রানিকে বিয়ে করে দুই রাজ্যের দখল নিতে,এবং মিলিত শক্তিতে প্রতিবেশী রাজ্য অ্যাটোলিয়া আক্রমণ করতে। ওদিকে অ্যাটোলিয়ার রানি নিজের রাজ্যের ক্ষমতালোভী ব্যারনদের ষড়যন্ত্র আর বাইরের শত্রুর হাত থেকে নিজের সিংহাসন রক্ষা করতে করতে ক্লান্ত। ইডিসের ক্ষমতা হাতে পাবার একটাই উপায় – এক কিংবদন্তীর রত্ম। সুনিসের রাজপন্ডিত সেই রত্ন হাতে পেতে বদ্ধপরিকর।এই কারণে তিনি সাহায্য চান এক সাধারণ তস্করের। এভাবেই শুরু হয় এক অভিযান,যা পরবর্তীতে পুরো এলাকার রাজনৈতিক পটভূমির মোড় ঘুরিয়ে দেয়। আরো আছে মিড সাম্রাজ্য থেকে আক্রমণের ভয়। সব রাজনৈতিক পটভূমির পেছনে ছায়ার মতন কলকাঠি নাড়ছে ইডিসের রাজতস্কর,যার ভয়ে আতঙ্কিত তিন রাজ্যের শাসক। কি তার পরিচয়,আর কি তার উদ্দেশ্য? এই দৃশ্যপটের পরিচালক দেবতাগণ কি আসলেই বাস্তব,নাকি শুধুই কিছু পৌরাণিক চরিত্র? মানুষ কি শুধুই তাহলে নিয়তির হাতের পুতুল? নাকি নিজের ভাগ্য বেছে নেবার ক্ষমতা আছে তার?
2,850.00৳ Original price was: 2,850.00৳ .2,089.00৳ Current price is: 2,089.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই


