
দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস
অনেকের মতো আমারও নজর এড়িয়ে গিয়েছিল খবরটি। তাই কল্পনাতেও আসেনি এই খবর ভবিষ্যতে আসলে আমাদের জন্য কি ভয়ংকর দুঃস্বপ্ন নিয়ে আসছে, বিপন্ন হতে চলেছে গোটা মানব জাতির অস্তিত্ব। সংবাদটা হয়তো অজানাই থেকে যেত যদি পরদিন সকালে, মর্নিং ওয়াকে বেরিয়ে আমার পুরানো, জিগরী দোস্ত জ্যোতির্বিজ্ঞানী ওগিলভির সঙ্গে দেখা না হত। ‘এই যে, ওয়েলস,’ দূর থেকে আমাকে দেখে চেঁচালেন বুড়ো। ‘মঙ্গলগ্রহের খবরটা নিয়ে ভেবেছ কিছু?’ ‘খবর?’ বিস্মিত হয়ে জানতে চাইলাম আমি। ‘চার কোটি মাইল দূরের একটা গ্রহের আবার নতুন কি খবর হতে পারে?’ ‘দারুণ খবর আছে হে।’ উত্তেজিত শোনাল ওগিলভির কণ্ঠ। ‘অবিশ্বাস্য ব্যাপার-স্যাপার ঘটছে ওখানে। মঙ্গলের সারফেসে বিশাল এক বিস্ফোরণ ঘটেছে।’ কৌতুকের দৃষ্টিতে তাকালাম জ্যোতির্বিজ্ঞানী বন্ধুটির দিকে। ওঁর উত্তেজনাকে তেমন পাত্তা দিলাম না।
160.00৳ Original price was: 160.00৳ .133.00৳ Current price is: 133.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





