- You cannot add "কিশোর প্যাকেজ : শোনো হে কিশোর, দুর্গম পথের যাত্রী, আকাশ ছোঁয়া স্বপ্ন, সফলতার পাঠশালা, মুসলিম মস্তিষ্ক" to the cart because the product is out of stock.
দূরত্ব
তখন সন্ধ্যা হয়ে এসেছিল। কলেজ থেকে ফিরতে এত সময় লাগে না; তবুও সে লাগাল, ভালো কাজেই। সে কথা মাকে বলবে কি না খানিক ভেবে নিরত থাকল। ক্লাসে কাল সকাল-সকাল ফিরতে বললেও ফিরবে না মাহমুদ। ওরা ফিরুক, পড়ুক ওরা। তার ভাল লাগে না। মন বিষিয়ে ওঠে। সোজা পথে এলে মিনিট ত্রিশেক ব্যয় হয় কিন্তু আনমনে সে ঘুরে বেড়াল। যেথা ইচ্ছে, গেল। মাহফিলে গেল। শীতের এই বেলা শেষে শ্রোতারা ভিড়ছে মাহফিল মাঠে। মুখে মাস্ক। কানে বন্ধনি। দু’হাত পকেটে, কুজো হয়ে হয়ে হাঁটছে সবে। অনেকে আবার বুক ফুলিয়ে। শীতকে যেন সে থোরাই কেয়ার করে। কোন বৃদ্ধ খুব কেশে-কেশে, থেমে-থেমে আসছেন শীতের এই প্রকোটেও। শিশুরা বাল্য খেলে মেতে ফিরছে। নানা আয়োজন বিয়োজনে সময় পেরিয়ে যায়। খিদের তাড়া দেয়। বারবার দেয়। থাকতে পারে না আর। পকেট ফাঁকা। বাবা থেকে আজকাল এক টাকা খসে না। প্রাইভেটের দোহাই। কর্মজীবনে কী হবে ভেবে এখন হতাশ হয়।
200.00৳ Original price was: 200.00৳ .130.00৳ Current price is: 130.00৳ .
35%
ছাড়
আপনার পছন্দের আরও বই
