Sale!

দুআ যদি পেতে চাও

কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2020
ভাষা : bangla

অনুবাদ : মাওলানা হামদুল্লাহ লাবীব

পৃষ্ঠা : ১০৪, হার্ড কভার, ৮০ গ্রাম কালারড পেপার

দুআ যদি পেতে চাও কিতাবটি এক অসাধারণ রত্নভান্ডার। কুরআন-‎হাদীসের সমুদ্র মন্থন করে মুক্তার দানায় বাঁধা মালা। নবীজী সাল্লাল্লাহু ‎আলাইহি ওয়া সাল্লামের দুআ, ফেরেশতাদের দুআ, মানুষের দুআ, ‎সৃষ্টিকুলের দুআ―ফুলে-ফলে জীবন সাজানোর এ এক অনন্য আলেখ্য। ‎

‎চোখের পলকে চলে যায় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত। একসময় ‎মনে হয়—জীবন যেন কতগুলো চোখের পলক। নফস আর শয়তানের ‎‎ধোঁকা হলো―মৃত্যু তো বহুদূর! অথচ প্রতিটি সেকেন্ড চলে যাওয়া ‎মানেই হলো এক একটি মুহূর্তের মৃত্যু। আখেরাতে সফলতা পেতে হলে ‎‎নেক কাজ দিয়ে সাজাতে হবে প্রতিটি মুহূর্তকে। অনেক কিছু আমাদের ‎জানা নেই বলে মানার সুযোগ হয় না। জীবন থেকে হারিয়ে যাচ্ছে ‎রহমতের খাযানা অর্জনের অপূর্ব সুযোগ। আমরা নিজেরা খুব কমই দুআ ‎করি। আবার অন্যরা যেন আমাদের জন্য দুআ করে, এ ব্যাপারেও ‎উদাসীন। এটি দুআর কিতাব নয়, দুআ অর্জনের কিতাব। ‎

প্রতিটি মুসলমানের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ কিতাব। একবার পড়ে ‎‎রেখে দেওয়া নয়, বরং বার বার পড়া উচিত। মসজিদ কিংবা ঘরে যে ‎‎কোনো দ্বীনী মজলিসে তালীম করার মতো কিতাব এটি। এই ছোট ‎কিতাবটি যেন জীবন জাগানিয়া মরুদ্যান।‎

Original price was: 200.00৳ .Current price is: 100.00৳ .

50%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top