দি আই কালেক্টর
পৃথিবীর সবচেয়ে প্রাচীন খেলাটা খেলে লোকটা—লুকোচুরি। তবে আই কালেক্টরের এই খেলায় বাজি ধরা হয় জীবন নিয়ে। হারলেই নিশ্চিত মৃত্যু।
প্রতিবারই একই দৃশ্যের পুনরাবৃত্তি…প্রথমে মেলে এক অজ্ঞাতপরিচয় মহিলার নিথর দেহ। দেখা যায়, মৃতার ঠান্ডা হাতের মুঠোয় শক্ত করে ধরা আছে সচল এক স্টপওয়াচ। পাগলপ্রায় এক বাবাকে তখন হন্যে হয়ে খুঁজে বের করতে হবে নিজের কলিজার টুকরো সন্তানকে। বাতাসের অক্সিজেন ফুরিয়ে বাচ্চাটা শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার আগেই পৌঁছাতে হবে লোকটাকে। যদি ব্যর্থ হয় সেই বাবা, তবে বাচ্চাটার বাঁ চোখ উপড়ে নেয় ওই পিশাচ।
আলেকজান্ডার জোরবাখ একসময় পুলিস বাহিনীতে ছিল, এখন সে পুরোদস্তুর সাংবাদিক। আই কালেক্টরের আগের তিনটে খুনের রোমহর্ষক খবর দুনিয়ার সামনে এনেছে সে-ই। কিন্তু এবারের ঘটনাপ্রবাহ সম্পূর্ণ অন্যরকম। মরদেহের ঠিক পাশেই পড়ে আছে জোরবাখের মানিব্যাগ। মুহূর্তেই পুলিসের খাতায় প্রধান আসামী হয়ে গেল সাংবাদিক লোকটা।
আসলে জোরবাখকে এই মরণখেলায় আমন্ত্রণ জানিয়েছে রক্তপিপাসু খুনিটা। এক অসহায় শিশুর প্রাণ বাঁচাতে তার হাতে সময় বরাদ্দ আছে ঠিক পঁয়তাল্লিশ ঘণ্টা সাত মিনিট। এক সেকেন্ড এদিক-ওদিক হলেই সব শেষ।
শুরু হয়ে গেছে ঘড়ির টিক…টিক…
560.00৳ Original price was: 560.00৳ .455.00৳ Current price is: 455.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই



