Sale!

দারসুন আকাইদ ও ফিকহ – দাখিল নবম ও দশম শ্রেণি (পরীক্ষা ২০২৮)

প্রকাশনী :
পৃষ্ঠা : 560
সংস্করণ : Edition, 2026
ভাষা : bangla

বইটির বৈশিষ্ট্যঃ 

টিউটর

পাঠ্যবইটি পড়ার পাশাপাশি অনুশীলনমূলক বইটি কীভাবে অনুসরণ করবে তা বোঝাতে সবসময় নির্দেশনা দেবে Tutor। যেখানেই টেক্সট বুঝতে কঠিন মনে হবে টিউটর সেখানেই ব্যাখ্যা দিয়ে সহজ করে দেবে।

বিশ্লেষণধর্মী পাঠ সহায়ক বিষয়বস্তু

পাঠ্য বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য প্রতি অধ্যায়ের শুরুতে দেওয়া হয়েছে পাঠ্যবইয়ে প্রদত্ত হাদিসের অনুবাদ, শাব্দিক অনুবাদ, তাহকিক ইত্যাদি। এগুলোর অনুশীলন তোমাকে প্রতিটি পাঠের বিষয়বস্তু অনুধাবন করতে সহায়তা করবে।

শতভাগ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পরীক্ষায় শতভাগ কমন নিশ্চিত করার লক্ষ্যে পাঠ্যবইয়ের অনুশীলনী ছাড়াও বিভিন্ন পরীক্ষার এবং সম্ভাব্য সব ধরনের বহুনির্বাচনি প্রশ্নোত্তর সুসংগঠিতভাবে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ‘প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য’, ‘ব্যাখ্যা’, ‘জেনে রাখো’, শিরোনামে সহায়ক তথ্য এবং প্রতিটি টপিকের ওপর Top 10 Tips।

– পাঠ্যবইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

– শীর্ষস্থানীয় মাদরাসার টেস্ট পরীক্ষার প্রশ্ন ও উত্তর

– দাখিল ও এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর

– বিশেষজ্ঞ ট্রেইনার প্রণীত প্রশ্ন ও উত্তর

শিখনফলভিত্তিক সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর

পাঠ্যবইয়ের অনুশীলনী ছাড়াও বিভিন্ন পরীক্ষার এবং শিখনফল বিশ্লেষণ করে গুরুত্বের অনুপাতে পরীক্ষায় কমন উপযোগী সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে এ অংশে।

– পাঠ্যবইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

– শীর্ষস্থানীয় মাদরাসার টেস্ট পরীক্ষার প্রশ্ন ও উত্তর

– দাখিল পরীক্ষার প্রশ্ন ও উত্তর

– বিশেষজ্ঞ শিক্ষক প্রণীত প্রশ্ন ও উত্তর

অ্যাসেসমেন্ট উপযোগী প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট

অধ্যায়ের অনুশীলন শেষে নিজে নিজে পরীক্ষা দিয়ে দক্ষতা যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে অ্যাসেসমেন্ট অংশ। এখানে রয়েছে ‘প্রশ্নব্যাংক’ শিরোনামে অ্যাপ্লিকেশন অংশের অনুরূপ প্রশ্ন এবং অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট। ঘরে বসে পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বর অনুযায়ী অ্যাসেসমেন্ট ছক পূরণ করে নিজের অবস্থান যাচাই করতে পারবে তুমি।

বোর্ড পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণের আলোকে সাজেশন

এখানে বিগত সকল সালের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে পাঠ্যবইয়ের অধ্যায়গুলোর গুরুত্ব ছক ও গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। একটি অধ্যায় থেকে এ পর্যন্ত কত সংখ্যক সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্ন এসেছে তা জানা যাবে এ অংশ থেকে। এছাড়াও রয়েছে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের সাজেশন।

– পূর্ণাঙ্গ মডেল টেস্ট ও উত্তর

– বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর

Original price was: 380.00৳ .Current price is: 365.00৳ .

4%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top