নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

তোত্তোচান, বটচান এবং মিরাই একসাথে (প্যাকেজ)

তোত্তোচান – জানালায় দাঁড়ানো ছোট্ট মেয়ে

এই শৈশবের স্মৃতিচারণমূলক রচনার বিষয়বস্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন টোকিওর এক আদর্শ স্কুল,যেখানে গতানুগতিক শিক্ষাদানের পাশাপাশি বাচ্চাদের আনন্দ,স্বাধীনতা ও ভালোবাসার ব্যাপারে শেখানো হত। এই ব্যতিক্রমী স্কুলটির শ্রেণীকক্ষগুলো ছিল পুরনো রেলবর্গীতে,আর এর পরিচালনার দায়িত্ব ছিলেন একজন অসাধারণ মানুষ এর প্রতিষ্ঠাতা হেডমাস্টার সোসাকু কোবায়াশি। তিনি ছিলেন চিন্তা ও কর্মের স্বাধীনতায় বিশ্বাসী একজন মানুষ। এই বইয়ের চরিত্র তোত্তোচান বাস্তবে জাপানের সবচেয়ে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব- তেতসুকো কুরোয়ানাগি। তিনি তার সাফল্যের সমস্ত কৃতিত্ব এই দারুণ স্কুল ও তার হেডমাস্টারকে দিয়েছেন। এই স্মৃতিকথাটি সকল বয়সের লাখো লোকের মন জয় করার পাশাপাশি প্রথম বছরেই সাড়ে চার মিলিয়ন কপি বিক্রির মাধ্যমে জাপানের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের স্থান দখল করেছে।

বটচান

বটচান- যে ছেলেটা সৎ থাকতে চেয়েছিল। ছোটবেলা থেকে বেশ দুরন্ত ছিল মাস্টার ডার্লিং বা বটচান। যেমন কেউ যদি বলত ছাদ থেকে লাফ দিয়ে দেখাও, আগে পরে না ভেবে সে লাফ দিত, ছুরির ধার পরীক্ষা করতে হাত কেটে দেখাতেও দু’বার ভাবেনি।পড়া শেষ করে সে এক প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকতার চাকরী নিয়ে চলে যায়। যেখানে তাঁর প্রিয় নুডলস-ড্যাঙ্গো খেতে নিষেদ্ধাজ্ঞা জারি করে স্কুলের প্রধান শিক্ষক রেড শার্ট এবং প্রিন্সিপাল ব্যাজার এবং ক্লাউন নামের আর এক শিক্ষক। চিরজীবন অন্যায়ের প্রতিবাদ করা “ইয়েডো কিংবা টোকিও কিড” বটচান কীভাবে এই অত্যাচারের সমাধা করবে? আদৌ কি পারবে? কেউ কি তাকে সাহায্য করবে আদৌ?

মিরাই

সরল শিশু মনে হাজারো চিন্তা খেলা করে। আরেক সন্তান আসার আগ পর্যন্ত বড় সন্তান থাকে একা,বাবা-মায়ের ভালোবাসা সবকিছুই তার সম্পূর্ণ একান্ত। কিন্তু আরেকটি সন্তান হওয়ার পরে সে কি তার বাবা-মায়ের ভালোবাসা,যত্ন চুরি করে নিয়ে যায়? সেরকমই এক ছোট্ট শিশুর কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই গল্পটি যে কিনা মনে করে তার ছোট বোন তার বাবা-মায়ের ভালোবাসা চুরি করেছে।

Original price was: 1,050.00৳ .Current price is: 799.00৳ .

24%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top