- You cannot add "ফাঁদ" to the cart because the product is out of stock.
- You cannot add "ফাঁদ" to the cart because the product is out of stock.

তৃতীয় পুরুষ
আমাদের গল্পের নায়ক কে হবে সে বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে। গল্পের নায়ক আর সিনেমার নায়ক এক রকম হতে হবে এমন কোন কথা নেই। লম্বা লম্বা চুল-দাড়ি এখনকার নায়কের সহজাত। আগেকার নায়করা মার্জিত রুচির অধিকারী ছিল। তাদের শ্রী-চেহারা কল্পনা করলে রমণীদের নিদ্রাদোষ হতো, যুবকরা নায়ককে অনুকরণ করতে প্রলুব্ধ হতো। কিন্তু এখন আর সে ছন্দ নেই। সময়ের আবর্তে যেমন শ্রাবণ মাসেও টমাটো পাওয়া যায়, আশ্বিন মাসে ফুলকপি ধরে, পুকুরের ইলিশ মাছ বড়কর্তার মনোরঞ্জন করে তেমনি নায়কও বহুরূপি হয়ে গেছে। এখন আর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে বিপদ থেকে উদ্ধার করে নায়ক হতে হয় না। দিন রাত প্রেমে হাবু ডুবু খেতে খেতে এম এ ক্লাসের পরীক্ষায় ফাস্ট ক্লাস ফাস্ট হওয়ার মতো অবিশ্বাস্য ঘটনার জন্ম দিতে হয় না। এখন কে কিভাবে কোন ঘটনার নায়ক হবে কেউ আগেভাগে বলতে পারবে না।
250.00৳ Original price was: 250.00৳ .188.00৳ Current price is: 188.00৳ .
25%
ছাড়
আপনার পছন্দের আরও বই