তাহক্বীক্ব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম
তাহক্বীক বুলুগুল মারামের বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
১. শাইখ সুমাইর আয যুহাইরী সম্পাদিত বুলুগুল মারামের নম্বর অনুসরণ করা হয়েছে। তবে মূলত: শাইখ সালিত আল ফাওযান এর মিনহাতুল আল্লাম ফী শারহে বুলুগিল মারাম এর ১০ খন্ড থেকে হাদীসের বিষয়বস্তুর উপর তৈরী করা শিরোনাম সংযোজন করা হয়েছে। যার মাধ্যমে খুব সহজেই পাঠকগণ বুঝতে পারবেন যে পরবর্তী হাদীসে কী সম্পর্কে আলোচনা আসছে। আর এটিই এ গ্রন্থের একটি অনন্য বৈশিষ্ট্য।
২. প্রতিটি হাদীসের তাখরীজ করা হয়েছে, যার মধ্যে বুখারী, মুসলিম, তিরমিযী, আবূ দাউদ, নাসায়ী, ইবনু মাজাহ, দারেমী, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমাদসহ অন্যান্য গ্রন্থের হাদীস নম্বর উল্লেখ করা হয়েছে। এ নম্বরগুলো মূলত: একই বিষয়ের হাদীসগুলোর মধ্যে যেগুলো পূর্ণাঙ্গ, আংশিক কিংবা বিষয়ের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এমন হাদীসের নম্বর।
৩. বুলুগুল মারামের দুর্বল ও সমস্যা সম্বলিত হাদীসগুলোকে আলাদা বক্সে দেখানো হয়েছে। হাদীস ও এর সনদ সম্পর্কে মুহাদ্দিসগণের উক্তি, হাদীস নম্বর অথবা খন্ড ও পৃষ্ঠা নম্বরসহ উল্লেখ করা হয়েছে। দুর্বল হাদীসগুলোকে দুর্বল রাবী চিহ্নিত করে তার সম্পর্কে মুহাদ্দিসগণের সমালোচনা তুলে ধরা হয়েছে। সনদ বিষয়ে মুহাদ্দিসগণের ভিন্নমতও তুলে ধরা হয়েছে।
৪. হাদীস বর্ণনাকারীদের সংক্ষিপ্ত পরিচিত তুলে ধরা হয়েছে।
৫. সহায়ক গ্রন্থের প্রায় শতাধিক গ্রন্থের প্রকাশকাল, প্রকাশনা সহ আনুষঙ্গিক তথ্য সন্নিবেশ করা হয়েছে।
৬. আরবী বর্ণমালা অনুযায়ী বুলুগুল মারামে ব্যবহৃত শব্দগুলো নিয়ে “বুলুগুল মারামের বাছাইকৃত শব্দকোষ’-এ প্রায় ১৩৫০টি শব্দের অর্থ উল্লেখ করা হয়েছে।
কার্টেসীঃ quraneralo.com
760.00৳ Original price was: 760.00৳ .512.00৳ Current price is: 512.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





