নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

তাসহীলুল মাওয়ায়েজ (১-৫)

প্রকাশনী :
পৃষ্ঠা : 1704
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2023

বিগত শতাব্দীর মুজাদ্দিদ হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. যে পরিমাণ দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন তা ইসলামের ইতিহাসের এক বিস্ময়ই বটে। ওয়াজ-নসীহত ও লেখালেখির মাধ্যমে দ্বীনের প্রতিটি বিষয় স্বচ্ছ ও পরিচ্ছন্নরূপে উম্মতের সামনে পেশ করেছেন।

বিশেষ করে উম্মতের আধ্যাত্মিক উন্নয়ন সাধনে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাঁর রচনা-ভাণ্ডার বিশাল। কেবল তাঁর ওয়াজ ও বয়ানের সংকলন প্রস্তুত হয়েছে ৩২ খণ্ডে। হযরত থানভী রহ. এর জীবদ্দশায়ই তাঁর বয়ানসমগ্র থেকে নির্বাচিত ৫২টি বয়ানের সহজ-সরল উপস্থাপনার একটি সংকলন প্রস্তুত হয়। নাম রাখা হয় `তাসহীলুল মাওয়ায়েজ’।

এ গ্রন্থটি সম্পর্কে হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফআলী থানবী রহ.-এর মুল্যবান মন্তব্য হলো,

তাসহীলুল মাওয়ায়েজ সংকলনটি যেন বেহেশতী জেওর-এর মতো প্রতিটি ঘরে থাকে, তাতে পরিবার-পরিজনের ইসলাহ ও সংশোধনে এর সুদূরপ্রসারী প্রভাব ও উপকারিতা খুব দ্রুত পরিলক্ষিত হবে।

থানভী রহ. এর রচনাবলি, বাণী-সংকলন, ইসলাহী চিঠি-পত্র ও বয়ান সংকলন। হেদায়াতের অমূল্য রত্ন ভান্ডার। হযরতের ওয়াজ ও বয়ান সংকলন লাখো মানুষের হৃদয় বদলে দিয়েছে। দ্বীনের নাম শুনে পলায়নপর ব্যক্তিও দীনের আশেক-প্রেমিকে পরিণত হয়েছে।

Original price was: 2,300.00৳ .Current price is: 1,314.00৳ .

43%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top