Sale!

তাই… তোমাকে ভালবাসি

প্রকাশনী :
পৃষ্ঠা : 80
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st published,2024
ভাষা : বাংলা

ভালোবাসার বন্ধন মানব- জীবনের অমূল্য এক সম্পদ , পবিত্র এক সম্বল । ভালোবাসার কল্যাণেই সমাজ- জীবনের চাকা সচল আছে ।

সন্তানের প্রতি মা- বাবার ভালোবাসা , ভাইবোন ও আত্মীয় – স্বজন পরস্পরের প্রতি আন্তরিকতা , সর্বোপরি মানুষের জন্য মানুষের ভালোবাসা , জীবনের প্রতি জীবনের অন্তরঙ্গতা মুহূর্তের জন্য যদি হারিয়ে যেত— কল্পনা করুন— সুতো ছেঁড়া তাসবীর দানার মত আমাদের সমাজ- জীবন কেমন ছত্রখান হয়ে যেত।

ভালোবাসার বন্ধন আসলে আমাদের অস্তিত্বের বন্ধন । এ বন্ধন যদি শিথিল হয় আমাদের জীবন গতি হারাবে । আল্লাহ না করুন কখনো যদি এ বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাই তাহলে আমাদের দুর্গতির কোন সীমা থাকবে না ; বরং মানবসমাজের বিলুপ্তি ঘটতে সময় লাগবে না।

সুতরাং আমরা যদি ভালোবাসার বন্ধনকে অটুট রাখতে চাই , দৃঢ় থেকে সুদৃঢ় করতে চাই তাহলে নিজের দোষগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে । তারপর আত্মসংশোধনের চেষ্টায় মনোনিবেশ করতে হবে । পক্ষান্তরে অপর ভাইয়ের ভুলগুলো এড়িয়ে , শুধু ভালোগুলো দেখতে হবে।

বড়দেরকে সমালোচনার উর্ধ্বে রেখে অন্যদেরকে সুধারণার আওতায় আনতে হবে । অন্যের প্রতিটি আচরণ – উচ্চারণকে ইতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা করতে হবে । আর দশজনের দশটি গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে । এ মহান লক্ষ্য ও উদ্দেশ্যেই নিবেদিত “ তাই… তোমাকে ভালোবাসি । ”

দশজনের দশটি গুণ এখানে সন্নিবেশিত হয়েছে , এ আশা ও প্রত্যাশায় যে , তুমি সব গুণের আধার হবে । তুমি ভালো হবে ।

আলো ছড়াবে । মানববাগানে ফুল হয়ে ফোটবে । সুবাস ও সৌরভে বিশ্বকে বিমোহিত করবে । —আমিন ।

Original price was: 140.00৳ .Current price is: 82.00৳ .

41%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top