Sale!

তদন্তের ময়নাতদন্ত

পৃষ্ঠা : 616
কভার : হার্ড কভার
সংস্করণ : New Edition, 2025
ভাষা : bangla

পিবিআই-এ চাকরিকালে অর্জিত বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োগকৃত ব্যবহারিক জ্ঞানের আলোকে লেখক রচনা করেছেন তদন্তের ময়নাতদন্ত নামক বইটি। বইটিতে ২৩৮টি মামলার তদন্ত ও অনুসন্ধানে কৃত সহস্রাধিক ভুল-ত্রুটি কেস স্টাডি আকারে সন্নিবেশিত হয়েছে। মামলাসমূহের এজাহার বা আর্জির এবং তদন্ত বা অনুসন্ধানের সংক্ষিপ্তসারসহ ওই সকল ভুল-ত্রুটি শোধরাতে লেখক তদসময়ে তদন্তকারী কর্মকর্তাদেরকে বিভিন্ন স্মারকমূলে যে সকল নির্দেশনা,উপদেশ ও পরামর্শ প্রদান এবং পর্যবেক্ষণ উপস্থাপন করেছিলেন,সেগুলোর সবিস্তার বিবরণের সম্মিলিত সংকলন-ই এই বইয়ের মূল উপজীব্য। বইটির শুরুতে ‘অনুবন্ধ’ পর্বে তদন্ত ও অনুসন্ধান সংশ্লিষ্ট আইন ও বিধিসমূহ উল্লেখিত হওয়াসহ তদন্ত ও অনুসন্ধানের বিভিন্ন স্তরে সচরাচর কৃত ভুল-ত্রুটি ও সেগুলো শোধরানোর উপায়াদির বিষয়ে আলোচিত হয়েছে। তাছাড়া এখানে তদন্ত তদারকি কর্মকর্তাদের দায়িত্ব-কর্তব্যাদির বিষয়েও বিস্তারিত আলোচিত হয়েছে। পরবর্তীতে ‘তদন্ত: ভুল থেকে শিক্ষা’ পর্বে উল্লিখিত প্রতিটি কেস স্টাডি এক একটি ক্ষুদ্র গল্পের মতো,যার প্রতিটিই যেকোনো স্তরের পাঠককেই পরবর্তী কেস স্টাডিটি পড়তে উৎসাহিত করবে। এ সকল কেস স্টাডিসমূহ আইনি ভাষা ও ভাবার্থের অস্পষ্টতা ও দুর্বোধ্যতা লাঘবে এবং যথাযথভাবে তদন্ত ও অনুসন্ধান করতে তদন্তকারী কর্মকর্তাদেরকে বিশেষভাবে সহায়তা করবে। একই সাথে এগুলো তদন্ত তদারকি কর্মকর্তাদেরকেও মামলার গুণগত তদন্ত তদারকিতে গভীরভাবে সাহায্য করবে।

Original price was: 1,440.00৳ .Current price is: 1,060.00৳ .

26%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top