Sale!

তত্ত্ব ছেড়ে জীবনে

পৃষ্ঠা : 208
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 2nd Published, 2013
ভাষা : বাংলা

এ পৃথিবীর বস্তুভিত্তিক জগৎটা আমরা পাঁচটি ইন্দ্রিয় দিয়ে বেষ্টন করতে পারি, তবে অনুভূতির জগৎটা অধরাই থেকে যায়। কচি কলাপাতার হালকা সবুজ রং, পাখির কলতান, হাসনাহেনার গন্ধ, আমের মধুর স্বাদ কিংবা নদী-তীরের বাতাসের কোমল পরশ-এদের আমরা ধারণ করি চোখ-কান-নাক-মুখ–ত্বক দিয়ে। অথচ এরা আমাদের মনে যে ভালোলাগার বোধ তৈরি করে তাকে না যায় ছোঁয়া, না যায় দেখা। নাক বা কানের আওতায় পড়ে না সে বোধ। এটাই মানুষের অনুভূতির জগৎ, মানুষের মানবিকতা।

মানুষের মানবিক অংশের শ্রেষ্ঠত্ব এখানেই যে, সে সব ইন্দ্রিয়কেই নিয়ন্ত্রণ করে। এই মানবিকতা আবার নিয়ন্ত্রিত হয় কিছু বিশ্বাস দিয়ে। এই বিশ্বাসগুলোর জন্ম হয় শৈশবকাল থেকে পেয়ে আসা শিক্ষা, সামাজিক আচার-আচরণ, পারিবারিক মূল্যবোধ, প্রভাবশালী দার্শনিকের মতবাদ, ব্যক্তির অভিজ্ঞতা ইত্যাদির সমষ্টি থেকে। অবশ্য পরবর্তীকালে পরিবর্তিত পরিস্থিতিতে এ বিশ্বাসগুলো বদলে যেতেও পারে।

একজন মানুষের মনন যেমন অস্পৃশ্য তেমন তার বিশ্বাসও। মানুষের সৃষ্টিগত সীমাবদ্ধতার জন্য সে একাকি তার ইন্দ্রিয়ের সীমার বাইরের কিছু সম্পর্কে জানতে বা বুঝতে পারে না। অদৃশ্য-অস্পৃশ্য জগৎ নিয়ে সে যতই গবেষণা করুক না কেন তা কখনই সম্পূর্ণ সঠিক হতে পারে না, কারণ সেটা কোন না কোনোভাবে ইন্দ্রিয়জাত অভিজ্ঞতা দ্বারা পক্ষপাতদুষ্ট হবেই। তাই এ জগৎ জানতে হলে যেতে হবে আমাদের স্রষ্টার কাছে, যিনি স্পৃশ্য-অস্পৃশ্য উভয় জগৎ সম্পর্কেই সম্পূর্ণ অবগত।

কেউ যদি শুধু মাত্র স্পৃশ্য জগৎ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোন বিশ্বাসের জন্ম দেয় এবং অস্পৃশ্য জগতে তা প্রয়োগ করতে যায় তবে তা ভুল হবে। ভ্রান্ত বিশ্বাসধারী মানুষ নিজের এবং সমাজের ভয়াবহ ক্ষতি করতে পারে। যেমন: মধ্য যুগে কিছু খ্রিষ্টধর্মীয় নেতা বিশ্বাস করত-মানসিক প্রতিবন্ধীতার কারণ শয়তান ভর করা। শয়তান তাড়াতে জেনেটিক রোগে আক্রান্ত অসুস্থ নারী-পুরুষদের পিটিয়ে মেরে ফেলা হতো। আমাদের উপমহাদেশে কোন মেয়ের স্বামী মারা গেলে, পতিসেবা করার জন্য মেয়েটিকেও পরপারে পাঠিয়ে দেয়া হতো। মৃত দেহের সাথে জীবন্ত নারীদের দগ্ধ করার এই রীতি ‘সতীদাহ প্রথা’র জন্ম ও এক মিথ্যা বিশ্বাস থেকে। মানুষের ভাবনা-কথা-কাজ কোন পথে চলবে তার মূল দিকনির্দেশনা দেয় তার বিশ্বাস। তাই কোন মানুষকে সংশোধন করতে হলে প্রথম কর্তব্য তার বিশ্বাস কে কলুষতামুক্ত করা।

Original price was: 250.00৳ .Current price is: 162.00৳ .

35%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top