নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

তত্ত্বাবধায়ক সরকার ও বাংলাদেশের সাধারণ নির্বাচন

বিষয় :
পৃষ্ঠা : 223
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2013
ভাষা : bangla

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম লক্ষ্য ছিল দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম। আর এই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার একটি অন্যতম পূর্বশর্ত হল অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং প্রতিনিধিত্বশীল ও জবাবদিহিতামূলক একটি সরকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশ,ভারত এবং পাকিস্তানের মধ্যে বাংলাদেশই সবচেয়ে বেশি সময় ধরে কর্তৃত্বমূলক শাসনাধীনে থাকার ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত না হওয়া এবং প্রতারণামূলক নির্বাচন অনুষ্ঠানের প্রবণতা সাধারণ মানুষকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে ক্রমেই বিচ্ছিন্ন ও নির্বাচনবিমুখ করে ফেলে। অথচ গণতন্ত্রের জন্য নির্বাচন অবশ্যই অতীব গুরুত্বপূর্ণ। আর এই গণতন্ত্রের স্বার্থে এবং একটি সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই মূলত বাংলাদেশের রাজনীতিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি নতুন সংযোজন-তাতে আজ আপামর জনগণের সন্দেহ নেই। সেই প্রেক্ষাপটেই এস এম আনোয়ারা বেগমের বর্তমান গ্রন্থটি রচনার প্রয়াস। স্বাধীনতাউত্তর বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা ও অভিজ্ঞতার আলোকে নির্বাচন প্রক্রিয়ার বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ,নিরপেক্ষ নির্বাচনের প্রতিবন্ধকতা,নির্বাচনে ভোটারদের আকাক্সক্ষা এবং একটি ফলপ্রসূ নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের স্বরূপ,গতি-প্রকৃতি ও ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে এ গবেষণাধর্মী গ্রন্থে। তাই সাম্প্রতিক রাজনৈতিক অবস্থার বিবেচনায় তত্ত্বাবধায়ক সরকার ও বাংলাদেশের সাধারণ নির্বাচন একটি মূল্যবান সংযোজন এ কথা বলতে দ্বিধা নেই।

Original price was: 430.00৳ .Current price is: 342.00৳ .

20%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top