
ডাইপোল ম্যান পালাবার পথ নেই
মানুষকে পরিচালিত করে তার বিবেক। আবার বিবেককে পরিচালিত করে তার মস্তিষ্ক। এই মস্তিষ্কের গঠন ও কার্যপ্রণালি বড়ই জটিল। স্বাভাবিকভাবেই মানুষের মনও বড় বিচিত্র এবং অস্থির। সেই অস্থির মনকে সুস্থির করার জন্য চাই মস্তিষ্কের নিয়ন্ত্রণ। এমন যদি হতো সেই নিয়ন্ত্রণ এনে দিতে পারে উদ্ভিদের টিস্যু দ্বারা প্রস্তুত অর্গানিক ডাইপোল বা জৈব চুম্বক যা মস্তিষ্কের নিউরনে প্রতিষ্ঠা করা সম্ভব! এমনই এক বৈজ্ঞানিক কল্পচিন্তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বাস্তবধর্মী গবেষণা কল্পকাহিনি ডাইপোল ম্যান। যেখানে উদ্ভিদ ও মানুষের গঠন ও অনুভ‚তির মধ্যে একটা সম্পর্ক স্থাপনের প্রয়াস নেয়া হয়েছেÑযার দ্বারা মানুষ তার বিবেক ও চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে পারে। উপন্যাসের মূল চরিত্র ড. হাসান-এর লক্ষ্য হলো সৎ মানুষের মস্তিষ্কে অর্গানিক ডাইপোল স্থাপনের মাধ্যমে তাকে ডাইপোল ম্যানে পরিণত করা। এই ডাইপোল ম্যানই হয়ে উঠবে শুভশক্তির আধারÑযে তার শুভশক্তির প্রভাবে পুরো সমাজটাকে সুখী ও সমৃদ্ধ করতে পারে। উপন্যাসে ডাইপোল ম্যান প্রতিষ্ঠা করতে গিয়ে নানা রকম মজার ও চ্যালেঞ্জিং ঘটনার জন্ম হয়েছে। বইটিতে বর্ণিত সমস্ত ঘটনা ও বিশ্লেষণ একান্তই লেখকের নিজস্ব চিন্তাপ্রসূত। বিনোদনের পাশাপাশি মেধার বিকাশ ও মস্তিষ্কচর্চায় বইটি যথেষ্ট ভ‚মিকা রাখবে।
170.00৳ Original price was: 170.00৳ .141.00৳ Current price is: 141.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





