নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

টক অফ দ্য টাউন

পৃষ্ঠা : 148
সংস্করণ : 1st Published, 2026
ভাষা : বাংলা

লেখকের কথা সুপ্রিয় পাঠক/পাঠিকা, আমার এই গল্পগ্রন্থ ‘টক অফ দ্য টাউন’ আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই বইয়ের প্রতিটি গল্প আমার জীবনের নানা সময়ের প্রতিচ্ছবি। কিছু গল্প আমার নিজের অভিজ্ঞতার ফসল, আবার কিছু গল্প আমার বাবা এবং সহকর্মীদের কাছ থেকে শোনা। তাদের জীবনের নানা ঘটনা এবং অভিজ্ঞতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই ‘টক অফ দ্য টাউন’-এ আপনারা খুঁজে পাবেন জীবনের নানা রং, নানা সুর। এখানে যেমন আছে আনন্দ-বেদনার গল্প, তেমনি আছে হাসি-কান্নার গল্প। আছে হাড় হিম করা কিছু মূহুর্তের স্মৃতিচারণ। জীবনের জটিলতা, মানুষের সম্পর্ক, সমাজের নানা দিক-এসব কিছুই এই গল্পগুলোতে তুলে ধরার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং প্রতিটি ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে গভীর অর্থ। এই গল্পগুলো লিখতে গিয়ে আমি যেমন আনন্দ পেয়েছি, তেমনি অনেক কিছু শিখেছি। আশা করি, আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মনে কিছু চিন্তার খোরাক জোগাবে। আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে, বইটি প্রকাশের পেছনে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ করে আমার বাবা, তিনি যেন অভিজ্ঞতার এক বিরাট ভান্ডার! যেখান থেকে আমি প্রতিনিয়তই সমৃদ্ধ হই। শুভেচ্ছান্তে মোঃ নজরুল ইসলাম (বিপুল)

Original price was: 250.00৳ .Current price is: 188.00৳ .

25%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top