জীবন সায়াহ্নে
জীবনের নানা স্তর, সম্পর্কের পরিবর্তন, বয়সের সঙ্কট এবং সমাজের অদৃশ্য বৈষম্য-এই চারটি মৌলিক থিমকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সওকত আরা বীথি’র গল্পগ্রন্থ ‘জীবন সায়াহ্নে’।
লেখকের সহজ-স্নিগ্ধ ভাষা ও গভীর সংবেদনশীল ভাষা পাঠককে জীবনের খুব কাছাকাছি এনে দাঁড় করিয়ে দেয়। ‘জীবন সায়াহ্নে’ তাই শুধু গল্প নয়- এ জীবনেরই আরেক রূপ, আরেক ব্যাখ্যা।
৪টি বড় গল্প নিয়ে এই বই-
‘ভালোবাসার রূপান্তর’ গল্পে দেখা যায়- ভালোবাসা সময়ের সাথে বদলায়, তবু তার গভীরতম স্থানে থেকে যায় অটুট মানবিক স্পর্শ। ‘জীবন সায়াহ্নে’ গল্প জীবনপ্রবাহের শেষ প্রান্তের নিঃসঙ্গতা, স্মৃতি ও অন্তর্গত উপলব্ধিকে তুলে ধরে। ‘আছিরন’ সমাজের বৈষম্য, দরিদ্র শিশুর স্বপ্ন, আর বাস্তবতার কঠোর সীমারেখাকে স্পর্শকাতরভাবে প্রকাশ করে। আর ‘বয়স যখন চল্লিশের কোঠায়’ মধ্যবয়সী মানুষের অস্থিরতা, শূন্যতা এবং আত্ম-আবিষ্কারের যাত্রাকে ফুটিয়ে তোলে।
এই চারটি গল্প মিলে তৈরি হয় মানুষের জীবনের এক বাস্তব ও মানবিক প্রতিচিত্র- যেখানে আবেগ, দায়িত্ব, সম্পর্ক, বঞ্চনা এবং আত্মঅন্বেষার সূক্ষè রেখাগুলো সুন্দরভাবে ধরা পড়ে।
180.00৳ Original price was: 180.00৳ .154.00৳ Current price is: 154.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





