Sale!

জীবন ও কর্ম: হাসান ইবনে আলী (হার্ড কভার)

অনুবাদ : জোজন আরিফ

সম্পাদনা : মুহাম্মাদ আদম আলী

পৃষ্ঠা : ৪২৪ 

হাসান ইবনে আলী রাযিয়াল্লাহু আনহুর ব্যাপ্তিময় জীবন সম্পর্কে জানা প্রবীণ ও তরুণ—উভয়ের জন্যই সমভাবে ‎‎গুরুত্বপূর্ণ। তিনি তার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সান্নিধ্যেই বেড়ে ওঠেন। এছাড়া তার লালন-‎পালনে তার মহৎ মাতা ফাতিমাতুয যাহরা ও মহান পিতা আলী ইবনে আবি তালিব রাযিয়াল্লাহু আনহুর অবদান ‎অনস্বীকার্য।‎

হাসান ইবনে আলী রাযিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম প্রমাণ করে, একজন মুসলিমের উচিত উম্মাহর ঐক্যকে সর্বাধিক ‎অগ্রাধিকার দেওয়া। এতে সর্বকালের ও সর্বস্তরের সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের জন্য রয়েছে শিক্ষার উপাদান। উম্মাহর ‎বৃহত্তর স্বার্থে কখনো কখনো অনুগ্রহপূর্বক দাবি ছেড়ে দেওয়া এবং মর্যাদা ও কর্তৃত্বের পদ ত্যাগ করা অপরিহার্য।‎

মুয়াবিয়া রাযিয়াল্লাহু আনহুকে খিলাফাতের আসন ছেড়ে দিয়ে হাসান রাযিয়াল্লাহু আনহু প্রমাণ করেছেন যে, মুসলিমদের ‎মাঝে যে মতানৈক্য ছিল, তা নিতান্তই রাজনৈতিক। যদিও মুসলিমদের একে অপরের মাঝে দ্বন্দ¦-সংঘাত ছিল, তবুও ‎তারা একে অপরকে দ্বীনী ভাইবোন হিসেবেই বিবেচনা করতেন।‎

হাসান রাযিয়াল্লাহু আনহুর জীবনী সকল মুসলমানের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষত, মুসলিম শাসকদের ‎জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পাঠ। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই ক্ষণস্থায়ী দুনিয়ার চাকচিক্য ‎কীভাবে বিসর্জন দিতে হয় হাসান রাযিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা সেই শিক্ষাই লাভ করি। বক্ষ্যমাণ বইটিতে ‎হাসান ইবনে আলী রাযিয়াল্লাহু আনহুর জীবনী বিশদভাবে বর্ণিত হয়েছে; প্রকৃতপক্ষেই যিনি আমাদের যুবসমাজ ও ‎প্রাপ্তবয়স্কদের জন্য এক উত্তম আদর্শ, ব্যক্তিগত ও সামাজিক জীবনের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব। ‎

Original price was: 600.00৳ .Current price is: 315.00৳ .

48%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top