নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

জীবনের সফলতা প্যাকেজ

মর্নিং মেসেজ : ফজরময় জীবনে পরিবর্তনের বার্তা

যদি দিন শুরু করার পর আপনার মনে হয়, অনেকটা সময় নষ্ট হয়ে গেল, কাজের কাজ কিছুই হলো না, তবে এই বইটি আপনার জন্য। যদি আপনি নিজের গতানুগতিক জীবনটা বদলাতে চান, কিন্তু সকালটা ঘুমে কাটিয়ে দেন, তবে এই বইটি আপনার জন্য।বস্তুত ভোরের স্নিগ্ধ পরশ থেকে দূরে থাকার ফলে আমরা নিজেদের জীবনটা বদলাতে পারি না। থেকে যাই সেই মলিন প্রান্তরে, যেখানে নেই কোনো প্রোডাক্টিভিটি, নেই সৃষ্টিশীল কোনো চিন্তা। ঠিক এই সমস্যার সমাধান নিয়েই মাওলানা ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহ রচনা করেছেন চমৎকার এই গ্রন্থটি।বইটিতে মোট ৩০টি ভিন্ন ভিন্ন টপিকে আলোচনা করা হয়েছে।

কীভাবে আপনার সকালকে স্বচ্ছ, সুন্দর ও প্রোডাক্টিভ বানানো যায়, তারই এক পূর্ণাঙ্গ গাইডলাইন এই বইটি। লেখক এখানে শুধু তাত্ত্বিক কথা বলেননি, বরং দেখিয়েছেন ফজরের সময়টি কেন আমাদের জন্য এক মহান নেয়ামত। এই ৩০টি সবকের মাধ্যমে আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলে নেওয়ার প্রেরণা পাবেন। তাই আপনি যদি নিজেকে ডিসিপ্লিনড করতে চান, নিজের চিন্তা-চেতনাকে আরও উন্নত করতে চান, নিজের অর্জন ও প্রাপ্তিকে বৃদ্ধি করতে চান এবং দিনশেষে সফলতার হাসি হাসতে চান, তবে ‘মর্নিং মেসেজ’ বইটি হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।

ডোপামিন : ইসলামের আলোকে ডিজিটাল প্রতারণাময় যুগে মানব-হৃদয়ের চিকিৎসা

আমরা সবাই সফল হতে চাই। কিন্তু এই চাওয়াটা পূর্ণ করতে আমাদের সবারই যথেষ্ট হিমশিম খেতে হয়। জীবনের নানামুখি সমস্যার সামনে থমকে দাঁড়াতে হয়। সোশ্যাল মিডিয়া, নেশাসক্তি, অপ্রয়োজনীয় খাদ্যাভ্যাস, শারীরিক স্থূলতা, ডিপ্রেশন ইত্যাদি হাজার রকমের সমস্যা আমাদের সামনে এসে পথরোধ করে দাঁড়ায়। এই সকল সমস্যার গোড়ায় যা রয়েছে, তা হচ্ছে ডোপামিনকে নিয়ন্ত্রণ করতে না পারা।

এ গ্রন্থে ডোপামিনের পরিচয়, ডোপামিনকে নিয়ন্ত্রণ করতে না পারার সমস্যা ও এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জীবনমুখী সমাধান সরল ও জীবনঘনিষ্ঠ ভাষায় তুলে ধরা হয়েছে। এ গ্রন্থের স্বাতন্ত্র্য হচ্ছে, ডোপামিন ডিটক্সের ইসলামি রূপটি আপনার সামনে উদ্ভাসিত। মূলত ইসলামি দৃষ্টিকোণ থেকে না দেখলে সে সমাধান কখনোই পূর্ণতা পায় না। তাই জীবনে সফল হতে, সকল মানসিক সমস্যা ও অপ্রয়োজনীয় আসক্তি থেকে মুক্তি পেতে আমাদের এ গ্রন্থটি আপনার জন্য হতে পারে এক উপকারী সমাধান।

ডিপ্রেশন : কারণ, উপসর্গ, প্রতিকার ও সুস্থ জীবনের গাইডলাইন

বর্তমান সময়ে সামাজিক ক্রাইসিসের অঙ্গনে একটি বহুল উচ্চারিত একটি শব্দ হলো ডিপ্রেশন। আমরা যে সমাজব্যবস্থায় বসবাস করছি, তাই মূলত অনেক ঠুনকো মানসিক অস্থিরতা আর হতাশার কারিগর। এই সমাজে কেউ আমাদের মানসিক গঠনকে দুর্বল করে দিচ্ছে, কেউ আবার কৃত্রিম অস্থিরতার বীজ বুনে দিচ্ছে, কেউ-বা কৈশোর পেরোনোর পথকে এক সুদীর্ঘ চক্রে আটকে দিচ্ছে। ফলস্বরূপ আমরা এমন এক প্রজন্মের বেড়ে ওঠা দেখতে পাচ্ছি, যারা বয়সে যুবক, তবে মানসিকতায় শিশু!

এই অসুস্থ সমাজ আর অসুস্থ জীবনাচারের ভিড়ে কোনোভাবেই একটা মানুষ পরিপূর্ণ মানসিক বিকাশ নিয়ে বড় হতে পারে না। ইসলামি জীবনব্যবস্থা আর ঐশী জ্ঞানের রুহানিয়্যাতই এর থেকে উত্তরণের একমাত্র পথ।

লেখক ইসমাইল আরাফাহ তার বেস্টসেলার বই ‘আল হাশাশাতুন নাফসিয়্যাহ’-তে বর্তমান সমাজের এই বাস্তবতা এবং ইসলামের সমাধানকে যুগ ও প্রজন্মের ভাষায় তুলে ধরেছেন। বক্ষ্যমাণ গ্রন্থটি তারই বাংলা সংস্করণ।

ব্যালেন্স ইউর লাইফ : সফল জীবনের সূত্র ও প্রেসক্রিপশন

বর্তমানে অধিকহারে ভারসাম্যহীনতায় ডুবে আছে মানুষ। কেউ পরিবারের চাপে ঠিক রাখতে পারছে না চাকরি, কেউ আবার চাকরিকে অধিক গুরুত্ব দিয়ে হারিয়ে ফেলছে পরিবারের সুখ। কেউ দুনিয়ার পেছনে ছুটে বরবাদ করে দিচ্ছে আখেরাত, কেউ আবার আখেরাতের নামে হারিয়ে ফেলছে দুনিয়ার প্রাপ্যটুকু। এই যে সাফল্যহীনতা, এর পেছনে দায়ী হচ্ছে ব্যালেন্স না থাকা।

আমাদের এ গ্রন্থ আপনাকে বলবে, কীভাবে জীবনের প্রতিটি ধাপে ব্যালেন্স করা যায়, কীভাবে প্রতিটি সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখা যায়। এ গ্রন্থের পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন ভারসাম্যপূর্ণ জীবন গঠনের কার্যকরী প্রেসক্রিপশন। তাই আপনার জীবনে সফল হতে পডুন ‘ব্যালেন্স ইউর লাইফ’।

মেন্টাল হেলথ ক্রাইসিস : মেন্টাল কাউন্সেলিং ও থেরাপির ভেতর-বাহির

আধুনিক লিবারেল বিশ্বে মানুষ যেকোনো দুঃখ ও কষ্ট ভুলতে একের পর এক হারামে লিপ্ত হচ্ছে। ভিডিও গেম, সিনেমা, ওটিটি কনটেন্ট, গান কিংবা হারাম রিলেশনশিপ। ছোটবেলা থেকেই দীনবিমুখ লাইফস্টাইলে অভ্যস্ত হওয়ায় মানুষ স্থায়ীভাবে হতাশা কাটিয়ে উঠতে পারছে না।

এর চেয়েও ভয়ংকর বিষয় হলো, এই স্বাভাবিক দুশ্চিন্তা ও হতাশাগুলোকেই কিছু মানসিক ডাক্তার ‘ডিপ্রেশন’ আখ্যা দিয়ে ধরিয়ে দিচ্ছে লম্বা লম্বা টেস্ট ও প্রেসক্রিপশন! ফলে মানুষ আর্থিক ও মানসিক, উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এরা সবাই মূলত চোর, মানসিক স্বাস্থ্য চোর। আপনার লড়াইটা এদের বিরুদ্ধে। অসাধু সেই ডাক্তার ও হাজারটা হারাম উপকরণ, সবার বিরুদ্ধে। এই লড়াইয়ে আপনার সঙ্গ দেবে ‘মেন্টাল হেলথ ক্রাইসিস’ বইটি।

Original price was: 1,643.00৳ .Current price is: 1,212.00৳ .

26%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top