নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

জাদুকরী ভ্রম

বিষয় :
পৃষ্ঠা : 280
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st published, 2025

একটা গল্প নদীর মতো এদিক সেদিক ঘুরে, কত বাঁক পার হয়ে, কত ঝড় সামলে, কত চরিত্র বুকে নিয়ে তার গন্তব্যে পৌঁছাতে পারে তার একটা প্রায়োগিক রূপ জাদুকরী ভ্রমে হামিম আমাকে দেখালো। পান্ডুলিপি পাঠ শেষে ঈর্ষাও হয়েছিল ভীষণ। গল্পটা চাদর থেকে শুরু হয়ে বুধবারের কাছে গিয়ে একটা গল্প সাথে অনেকগুলো উপগল্প নিয়ে ক্যারিশমাটিক একটা আবেশ আমাকে দিতে পারবে আমি ভাবিনি। দর্শন, কিন্তু দর্শনের ভারে ভারাক্রান্ত নয়, প্রাচ্যের মাটিঘেঁষা মিথ, আর সুবোধ, সুন্দর ভাষা; হামিম কাজটা করেছে দারুণ। মানুষ যখন তীব্রভাবে কিছু চায়, আর চাওয়াটা আসে মন থেকে, তখন হয়ত সে সেটা পেয়েই যায়। কিন্তু ঐ চাওয়াটা যদি পূর্ণ না হয় তবে বেদনার যে প্রলেপ পড়ে সেটা অনেকাংশে চাওয়ার তীব্রতাকেও মানায় হার।

গল্পটা হয়ত সেজন্য আমাকে বিষন্ন করে তুলেছিল। হামিম জাদুকরীতে যে ভ্রম দেখাতে চেয়েছে, তার কিয়দংশ আমার জানা। আমার অজানাকে সে ভ্রম দিয়ে পূর্ণ করতে পেরেছে, যে ভ্রমটা আবার ঠিক ভ্রমও নয়। এই যে আমি, আপনি বেঁচে আছি এটাও তো এক ধরনের ভ্রম। তাই না? কে জানে। জাদুকরী ভ্রমের জগতটা পাঠক নিজের করে পাবে এমন একটা বিশ্বাস তৈরি করতে পারায় লেখকের জন্য ভালোবাসা (ঈর্ষা!) থাকল।

Original price was: 420.00৳ .Current price is: 346.00৳ .

18%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top