নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

জাগরণে বিভাবরী

প্রকাশনী :
পৃষ্ঠা : 80
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st published, 2020
ভাষা : bangla

জাগরণে_বিভাবরী…. নব্বই দশকে বিশ্ববিদ্যালয় পডুয়া যুবক জামিল। নিম্ন-মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি। তার যাপিত জীবন ঘিরে আবর্তিত এই উপন্যাসের কাহিনী। অবিশ্বাসী প্রফেসর সামাদ, কাজের মেয়ে মনার মা, গ্রামে বসবাসরত নানী-চাচী কিংবা একজন চোরের মনস্তত্ব বর্ণিত হয়েছে শব্দের নিখুঁত বুননে। আছে প্রফেসর-কন্যা টিউলিপের যৌবনের আবেগে ভেসে যাওয়া বিধ্বস্ত জীবনের গল্প। একজন পকেটমার একটি বিড়ালের জন্য জীবন বাজি রাখে। টাকার সাথে পাওয়া চিঠি পড়ে টাকাওয়ালার মাকে পকেটমারের মানিঅর্ডার করার ঘটনায় ছলছল করে ওঠে চোখ। স্কুলের বাইরে হইচই শুনে ছুটে এসে পুলিশ-জনতার প্রহারে বিপর্যস্ত বাবাকে দেখে চিরদিনের জন্য অজানা গন্তব্যে পা বাড়ায় রতন। পেছনে পড়ে থাকে প্রিয় ছেলেবেলা, কৈশোরের প্রথম প্রেম, একটি বটবৃক্ষ এবং স্কুল বেঞ্চিতে নিঃসঙ্গ একসেট পাঠ্যবই। এ দৃশ্য পাঠককে নিয়ে যাবে বিহ্বলতার এক অন্য জগতে। দুই দশক ধরে সমান জনপ্রিয়তা ধরে রাখা উপন্যাস ‘কাশ্মীরের কান্না’ ও ‘নোলক’-এর জনক সমর ইসলামের শানিত কলম আবারও এঁকেছে সমাজ-বাস্তবতার এক অনন্য ছবি। যে ছবি জীবনের, যে ছবি শিল্পের।

Original price was: 180.00৳ .Current price is: 117.00৳ .

35%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top