
জয় আসলে ভারতের
“জয় আসলে ভারতের” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বৃহৎ ও শক্তিধর হওয়ার দাপটে দৌরাত্মে,অন্যায় খবরদারিতে প্রতিবেশী দেশগুলাে অতিষ্ঠ। ভারতের আধিপত্যবাদী আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে আগুনঝরানাে কলম ধরেছেন নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক সময়ের স্পার্টাকাস মাহমুদুর রহমান। কাঁটাতারে ঝুলছে গুলিবিদ্ধ কিশােরী ফেলানীর লাশ,একতরফা ও অযৌক্তিক সব খাঁই। মেটাতে গিয়ে ছােট পড়শী বাংলাদেশের মানুষ রিক্ত,স্তম্ভিত,নিঃস্ব। উজানে ব্যাপক পানি প্রত্যাহারের অনিবার্য পরিণতি মর্মান্তিক মরুময়তা,তিস্তা চুক্তির মুলাে,সীমান্তে হতভাগ্য বাংলাশেীদের রক্তের বন্যা,ট্রানজিটের নামে করিডাের নেয়ার অন্যায় ও অসম চাপ। ভারতের মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতির ফুলঝুরিতে বিভ্রান্ত জ্ঞানপাপী একশ্রেণীর। রাজনীতিক,সুশীল (!) অবলীলায় বিকিয়ে দিচ্ছে আমাদের প্রিয় মাতভূমির স্বার্থ । জলাঞ্জলি দেয়া হচ্ছে দেশের। সার্বভৌমত্ব। এই গ্রন্থ সেসব ভণ্ডামি ও তােষণের মুখােশ উন্মোচন করার বিশ্বস্ত ও হৃদয়গ্রাহী দলিল। এইসব লেখার বিষয়,বিশ্লেষণী। গভীরতা সতর্ক সচেতন করে তােলে ঘুমন্ত জনগণকে । এই। কাজ কবির ভাষায়- আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। মজলুম সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সত্যনিষ্ঠতা ও সাহসের মাশুল গুনে চলেছেন নিরন্তর। কারাভােগ করেছেন,অফিসে দীর্ঘ বন্দিত্ব হাসিমুখে বরণ। করে নিয়েছেন,কিন্তু আপােসের চোরাবালিতে নিজের এবং নিপীড়িত মুক্তিকামী দেশবাসীর বিশ্বাস,স্বপ্ন আকাঙ্ক্ষাকে কিছুতেই নিমজ্জিত ও ব্যর্থতায় পর্যবসিত হতে দেননি। শির দেগা নেহি দেগা আমামা। এ লড়াই অনন্তের ভয়ে মরে কাপুরুষ লড়ে যায় বীর।
300.00৳ Original price was: 300.00৳ .246.00৳ Current price is: 246.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





