
জনান্তিকের মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রবন্ধ
যুদ্ধ একাকীজনকে জনসমুদ্রে একত্রীভূত করে আবার জনস্রোতে ভেসে চলা জীবনও যুদ্ধের বাস্তবতায় হয়ে উঠতে পারে নিরবলম্ব। লড়াই যেন আধুনিক ব্যক্তি-আত্মার এক অমোঘ নিয়তি। প্রাবন্ধিক-সমালোচক ভীষ্মদেব চৌধুরী এই সংগ্রামী ব্যক্তিমনকেই ভিন্ন ভিন্ন প্রেক্ষণবিন্দু থেকে দেখতে চেয়েছেন জনান্তিকের মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রবন্ধ গ্রন্থে। একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা দেশভাগ, রবীন্দ্রনাথ থেকে শুরু করে রবীন্দ্র-উত্তর সাহিত্যচর্চা, বাঙালি নারীর মুক্তিসাধনা ও নারীর ব্যক্তিচৈতন্যের মনোময় দর্শন, রাজনীতি- সেইসূত্রে নজরুল; এরকম বিচিত্র স্বাদের প্রবন্ধ স্থান পেয়েছে এই গ্রন্থে। এতে জীবনের নানা-প্রান্তিক নিরীক্ষণের শৈল্পিক কোলাজ তৈরিতে আগ্রহী হয়েছেন ভীষ্মদেব। আবার এই হরেক স্বাদের কোলাজকে লেখক নিজের গভীরতা-সঞ্চারী মননে বেঁধে রাখেন যুদ্ধ-প্রতিমার নান্দনিক
175.00৳ Original price was: 175.00৳ .145.00৳ Current price is: 145.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই





