নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

জনসংস্কৃতির রূপ ও রূপান্তর

প্রকাশনী :
পৃষ্ঠা : 110
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Edition, 2023
ভাষা : bangla

একসময় পৃথিবীর বিদগ্ধ বা অভিজাত মানুষদেরই শুধু বিনোদনের ব্যবস্থা ছিল। আপামর জনসাধারণের জীবনে কিছু গোমড়ামুখো সন্ধ্যা ছাড়া আর কিছু ছিল না । কিন্তু পপ কালচার বা জনসংস্কৃতি আসার পর দৃশ্যপট পুরোপুরি বদলে গেল। খেটে খাওয়া মানুষ থেকে কোটিপতি—সবার অবসর মুহূর্তগুলো জমজমাট ও অর্থবহ হয়ে উঠল। অবশ্য ‘সস্তা’,‘চটুল’,‘খেলো’,‘মেকি’ ইত্যাকার বিশেষণ যুক্ত করে জনসংস্কৃতিকে বরাবরই কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে,জনসংস্কৃতি সমাজে অবক্ষয় ডেকে আনে । কিন্তু শেষ অবধি জনসংস্কৃতির স্রোত থামানো যায়নি। জনসংস্কৃতি এখন রাজনীতিবিদ ও কূটনীতিবিদেরও অন্যতম হাতিয়ার । দৈনন্দিন জীবনের সব কিছুতে জনসংস্কৃতি এমনভাবে আসন গেড়ে বসেছে যে,আমরা চাইলেও একে এড়াতে পারি না। এজন্যই জনসংস্কৃতির পুঙ্খানুপুঙ্খ পঠনপাঠন জরুরি। সে লক্ষ্যেই এ গ্রন্থের অবতারণা। এই গ্রন্থে তথ্য ও তত্ত্বের আলোকে জনসংস্কৃতির রূপ ও রূপান্তরের একটি বস্তুনিষ্ঠ রূপরেখা উপস্থাপন করা হয়েছে । বাংলা ভাষায় জনসংস্কৃতির ওপর একটি পূর্ণাঙ্গ গ্রন্থের যে অভাব এত দিন ছিল,বর্তমান গ্রন্থ সেই অভাব কিছুটা হলেও পূরণ করবে বলে আশা করা যায়।

Original price was: 250.00৳ .Current price is: 205.00৳ .

18%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top