
ছোট চাচুর আজব আংটি আরো তিন
ছোট চাচুর আজব আংটি গভীর রাতে একটি টিকটিকির সঙ্গে কথা হয় ছোট চাচুর। সকালবেলা ছোট চাচু দরজা বন্ধ করতে গিয়ে সেই টিকটিকিটার লেজ কেটে ফেলে। কিন্তু কথা বলতে বলতে সেই টিকটিকিটাই ভালোবেসে ফেলে চাচুকে। ভালোবেসে টিকটিকিটা ছোট চাচুকে একটি আজব আংটি উপহার দেয়। আংটির কাছে যা চাওয়া হয় তা-ই পাওয়া যায়। এই আংটির কাছে ছোট চাচুর কিশোর সঙ্গীরা কী কী চেয়েছিল সেসব নিয়ে ছোট চাচুর আজব আংটি উপন্যাস। মৎস্য কন্যা ছুটি আপু নদীর ঘাটে বসে গোসল করছিল ছুটি। সে কখনোই নদীতে নেমে গোসল করে না। নদীকে ভীষণ ভয়। তার সঙ্গীরা নদীতে সাঁতরালেও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মগ দিয়ে মাথায় পানি ঢালে। একদিন লিচান ছুটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নদীতে। ডুবে যায় ছুটি। সে আর ওঠে না। সঙ্গীরা নদীতে নেমে খুঁজতে থাকে তাকে। অনেকক্ষণ পর ভেসে ওঠে ছুটি। সঙ্গীদের বলে, ‘আমি আর ছুটি আপু নেই রে। আমি এখন মৎস্যকুমারী হয়ে গেছি। অর্ধেক মাছ অর্ধেক মানুষ।’ এরপর থেকে কেন ছুটি নদীতে নামে! কেন রাতের অন্ধকারেও ডুব দেয়! সেই গল্প আছে মৎস্য কন্যা ছুটি আপুতে।
150.00৳ Original price was: 150.00৳ .125.00৳ Current price is: 125.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই
