
ছোটদের মজার গল্প
শিউলী খন্দকার সৃজনশীল মৌলিক লেখক। তিনি শুধু বড়দের জন্যই লেখেন না,ছোটদের জন্যও লিখে চলেছেন অবিরাম। বাস্তবজীবনে ঘটে যাওয়া শিশু কিশোরদের হাসি,কান্না,রাগ,অভিমান ও আনন্দের কথাগুলো তিনি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরেন। যে কারণে শিশুরা তার লেখায় খুব সহজেই খুঁজে পায় ভাবনার খোরাক। ‘ছোটদের মজার গল্প’ গ্রন্থটিতে মোট পাঁচটি গল্প রয়েছে। প্রতিটি গল্পের বিষয়বস্তু অনন্য ও মৌলিক। প্রতিটি গল্পের শেষে রয়েছে নীতিকথা। যা থেকে শিশুরা নৈতিক শিক্ষা আহরণ করতে পারবে। শিশু-কিশোরদের কথা চিন্তা করেই লেখক অত্যন্ত প্রাঞ্জল ভাষায় গল্পগুলো লিখেছেন । প্রতিটি শিশুরই কল্পনার একটি জগৎ থাকে। বই পাঠে শিশুরা আরো বেশি কল্পনাপ্রবণ হয়ে ওঠে। শিশুরা কল্পনাপ্রবণ হলে তাদের জানার আগ্রহ বেড়ে যায়। এতে শিশুর মানসিক বিকাশ সুষ্ঠুভাবে হয়। একটি ভালো বই হতে পারে একটি শিশুর একান্ত বন্ধু । তাই শিশুদের হাতে ভালো বই তুলে দিতে হবে। বই শুধু জগৎ ও জীবন সম্পর্কে জ্ঞান বাড়ায় না,বই মানুষের মানবিক উন্নয়ন সাধন করে। বই মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনে। ‘ছোটদের মজার গল্প” গ্রন্থটি নিঃসন্দেহে একটি ভালো বই এতে কোনো সন্দেহ নেই। বইটি শিশু-কিশোরদের উপভোগ্য হবে আশা করি
250.00৳ Original price was: 250.00৳ .207.00৳ Current price is: 207.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই