Sale!

ছোটদের ইসলামী ইতিহাস

পৃষ্ঠা : 96
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2017
ভাষা : বাংলা

শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীগণ এক্ষেত্রে একমত, লক্ষ্যভেদী ও প্রাণোদ্দীপ্ত কাহিনিমালা শিক্ষা ও চরিত্র গঠনে ঈমানি ও ধর্মীয় অনুভূতি সৃষ্টিতে প্রধান শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। বিশেষকরে, যখন সেসব কাহিনিতে ঈমান, ইয়াকিন, ধর্ম ও রেসালাতের রং মেশানো থাকে। চ্যান ভীনহীতএ গল্প বা কাহিনি যদি শিশু-কিশোরদের বুদ্ধি ও বোধশক্তি অনুযায়ী লিখা হয় এবং সে ভাষায় লেখা হয় যে ভাষায় তারা সহজভাবে বোঝে আত্মস্থ করতে পারে এবং তা থেকে রস আস্বাদন করতে পারে, তখন সেসব গল্প- কাহিনি শিশু-কিশোরদের জন্যে শিক্ষা নিকেতনের ভূমিকা পালন করে, যেখান থেকে তারা মনের উপর কোনো ধরনের বোঝা বা কোনো ধরনের বিরক্তিবোধ ছাড়াই শিখবে উত্তম ও ভালো-ভালো চরিত্র, মহৎ আদর্শ লাভ করবে অনুপম নৈতিকতা কোমল মহান সব অনুভূতি।এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণীর চেয়ে সত্য ও সুন্দর কথা আর কার হতে পারে যা তিনি তাঁর কালামে পাকে বলেছেন-

لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ.”তাদের (নবীগণের) কাহিনিমালায় বুদ্ধিমানদের জন্যে শিক্ষামূলক দৃষ্টান্ত রয়েছে।”তিনি তাঁর প্রিয় নবী (সা.)-কে সম্বোধন করে বলেন-

فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ.”আপনি কাহিনি বর্ণনা করুন, তারা হয়ত চিন্তা করবে।” (অর্থাৎ, এখান থেকে চিন্তার খোরাক পাবে)।’সূরা ইউসুফ, আয়াত: ১১০।

সুরা আল আরাফ, আয়াত: ১৭৬

Original price was: 200.00৳ .Current price is: 100.00৳ .

50%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top