নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

ছায়ার সনে আলোর কিছু গোপন কথা

প্রকাশনী :
পৃষ্ঠা : 304
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2025
ভাষা : bangla

একটি পরিবার। কয়েকটি চরিত্র। জীবনের জটিলতার চাদর যারা গেয়ে লেপ্টে ঘুরে বেড়াচ্ছে। বাহির থেকে তো সব ঠিক গোছানো, তবে প্রত‍্যেকের ভেতরে যে একটা বিদঘুটে বিশাল ফাঁপা যন্ত্রণা বাসা বেঁধেছে, সে আর কে দেখে? তারা একে অপরেও কি দেখে?

স্রোতের প্রবাহে তাদের জীবন এসে মিলল ২০২৪ এর জুলাইতে। এখন তারা কি করবে? চারপাশের সব অস্থিরতা কি তাদের ওপর কোনো প্রভাব ফেলবে? মিশে যাবে তাদের অভ‍্যন্তরীণ অস্থিরতার সাথে? নাকি একদমই ছুঁয়ে যাবে না? চোখের ওপর যে কালো কাপড় আর মুখে যে তালা বেঁধে এদেশের আম জনতা এতো বছর ঘুরে বেড়াচ্ছে, এ চরিত্রগুলো ঘুরে বেড়াচ্ছে, সেই কাপড় কি এবার নামবে? সে তালা কি এবার খুলবে? সেই কিছু কাল্পনিক সাধারণ চরিত্রের চোখ দিয়ে ধারণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানকে। এক জুলাই হতে ছত্রিশ জুলাই-কে।

এটি কোনো ইতিহাসের বই নয়। এটি একটি উপন্যাস। এর চরিত্র সব কাল্পনিক। এই উপন্যাস সেসব কাল্পনিক চরিত্রের গল্প বলে। তাদের মনের দ্বিধার গল্প বলে। সম্পর্কের জটিল সব সমীকরণের গল্প বলে। কিছু প্রেমের গল্প বলে। বিপ্লবের গল্পও বলে। কিছু ছায়ার গল্প বলে এই উপন্যাস। যে ছায়ার কানে ফিসফিস করে কি যেন বলে আলো। কি এক গোপন কথা। ছায়াগুলি কি আবারও আলো হয়ে উঠবে? সেই গল্প নিয়েই উপন্যাস – ছায়ার সনে আলোর কিছু গোপন কথা।

Original price was: 520.00৳ .Current price is: 443.00৳ .

15%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top