নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

ছড়িয়ে গেল ভাষার লড়াই

প্রকাশনী :
বিষয় :
পৃষ্ঠা : 40
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Edition, February 2023
ভাষা : bangla

বহতা নদীর মতো ভাষা ক্রমেই এগিয়ে চলে। ইতিহাসের নানা ঘাত-প্রতিঘাতে,নানা ধরনের মিলনে-মিশ্রণে ভাষা যেমন পরিবর্তিত হয়,তেমনি মর্জিমাফিক জবরদস্তিমাফিক বদলে দেওয়ার প্রচেষ্টাও ভাষা সবসময় রুখে দাঁড়ায়। জাতির ইতিহাসে ভাষার এই লড়াকু ভূমিকা বাংলা ও বাঙালির জীবনে পেয়েছে আলাদা মাত্রা। সেটা এতটাই বিশিষ্ট যে বাঙালির ভাষা-শহিদ দিবস একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে অভিষিক্ত হয়েছে। বাংলা ভাষার এই গৌরব ও মর্যাদা আমাদের নজর ফেরাক ভাষার গৌরবের দিকে,ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমণে ভাষার লড়াইয়ের বিভিন্ন ছবি স্বচ্ছভাবে ফুটে উঠুক কিশোর-কিশোরীদের মনে—এই তাগিদ থেকে ছড়ার ছন্দে ভাষার লড়াইয়ের ইতিহাস মেলে ধরেছেন রফিকুর রশীদ। ছোটদের জন্য লেখালিখির সুবাদে যিনি ইতোমধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। ছন্দ ও শব্দের ঝংকারে অনুরণিত করে ভাষার এই ইতিহাস শিশু-কিশোরসহ সকল পাঠকের কাছেই চিত্তাকর্ষক করে তুলেছেন লেখক। নবীন পাঠকেরা এই ছড়াগ্রন্থের আনন্দপাঠের মধ্য দিয়ে কেবল ভাষার লড়াই নয়,সেই ইতিহাসের সূত্রে জানবে সময় ও সমাজকেও। মনের পর্দায় ফুটে উঠবে দেশের গৌরবের বড় ছবি। এখানেই এই ছোট্ট বইয়ের সার্থকতা।

Original price was: 400.00৳ .Current price is: 317.00৳ .

21%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top