
ছড়ায় ছন্দে আফ্রিকা মহাদেশ
ভূ মি কা ছড়ার সাম্রাজ্যে শিশুদের উপযোগী ছড়ার চাহিদা এখন বিপুল । আর ছড়া রচনা যেহেতু অন্য যেকোনো সৃজনশীল কর্মের তুলনায় আপাতদৃষ্টিতে অত্যন্ত সহজ ও লঘু ক্লেশভারমুক্ত বিপুলসংখ্যক মানুষের একদিকে এটা একটা ব্যসন অন্যদিকে অনেক সফলকৃতী মানুষের নিছক বিনোদন আত্মপ্রচারের অবলম্বন এবং অনেক বিপন্ন বেকার পুরুষের সম্মানজনক আশ্রয়স্থলও বটে। উপরন্তু বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত নারীই যেহেতু প্রায় প্রজাপতির মতোই নির্ভার ও ফুরফুরে জীবন যাপন করেন। তারাও এই ক্ষেত্রটিকে বেছে নিয়েছেন সময় যাপনের পক্ষে হিতকর মাধ্যম ও আলস্যের প্রতিষেধকরূপে। অতএব ছড়াকারদের সংখ্যা ও ব্যস্ততা ও সৃষ্টি সৃষ্টি তৎপরতা বাংলাদেশের জনসংখ্যার মতোই আশঙ্কাজনকভাবে ক্রমবর্ধমান। এটা একদিক থেকে কদাচিৎ আশাব্যঞ্জক,কারণ সংখ্যাধিক্যও একধরনের সাফল্য। কিন্তু সংখ্যাই তো সব নয়। শিল্পে গুণগত মানই প্রধান বিবেচনার বিষয়। এটা অস্বীকার করা মূঢ়তা যে,অতি নগণ্য ব্যতিক্রম বাদে,আমাদের সাম্প্রতিক ছড়ার মান শিল্প বিচারে অতিশয় দীন ও নিম্নগামী। অথচ বিশ্বাস করা যদিও কষ্টকর,এটা সত্য যে আমাদের ছড়ায় রবীন্দ্রনাথ,নজরুল ইসলাম,সত্যেন্দ্রনাথ দত্ত,শামসুর রাহমান প্রমুখ এমন সব কৃতী পুরুষের একদা আবির্ভাব ঘটেছিল,যাদের প্রেম ও প্রতিভার স্পর্শে বাংলা ছড়া হয়ে উঠেছিল বিশ্বের নান্দনিক মানচিত্রে একটি বিশ্বনন্দিত শীর্ষস্থল।
450.00৳ Original price was: 450.00৳ .359.00৳ Current price is: 359.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





