নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

ছড়ায় ছড়ায় বাংলা বানান

প্রকাশনী :
পৃষ্ঠা : 38
কভার : হার্ড কভার
সংস্করণ : 2nd Printed, 2012
ভাষা : বাংলা

‘ছড়ায় ছড়ায় বানান’ কিশোর-কিশোরীদের কথা ভেবে লেখা। উদ্দেশ্য : ছড়ায় মাধ্যমে তাদের বানান শেখায় সহায়তা করা। এতে বাংলা বানানের কিছু নিয়ম ও উদাহরণকে যথাসম্ভব ছন্দোবন্ধ করার প্রয়াস পেয়েছি। তবে, সবাই জানেন, বানানের জটিল নিয়মকে ছন্দের বাঁধনে বাঁধা খুব সহজ কাজ নয়। তবু এ কাজে সাহস করেছি সাহিত্যমূল্যের চেয়ে উপযোগিতাকে প্রাধান্য দিতে গিযে। এ বই কিশোর-কিশোরীদের কাজে এলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। বইটি রচনার সময়ে বিশিষ্ট ভাষা গবেষক ড. পবিত্র সরকারের ‘হাসতে হাসতে বানান’ বইটি সামনে রেখেছি। এ জন্যে ড. সরকারের কাছে আমি ঋণী। এই বইয়ের পাণ্ডুলিপি পরিমার্জনায় সহায়তা করেছে আমার ছোট বোন ও সাপ্তাহিক অণুবীক্ষণের সহ-সম্পাদক মাসহুদা ইয়াসমিন। বইটি প্রকাশনার মূলে কাজ করেছে প্রকাশকের আগ্রহ, চাপ ও উৎসাহে। অক্ষর বিন্যাস, প্রুফসংশোধন, মুদ্রণ ও প্রকাশনের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকেই আন্তরিকতা, নিষ্ঠা ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। এঁদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। বইটির উৎকর্ষ বিধানে বানান ও ছন্দ-সচেতন শিক্ষক, অভিভাবক, পাঠক ও বিশেষজ্ঞের পরামর্শ পেলে প্রীত ও কৃতজ্ঞ হব।

মাহবুবুল হক

বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১ সেপ্টেম্বর ২০০২

সূচিপত্র

*বানানে হ্রস্ব-ই ও দীর্ঘ-ঈ

*বানানে হ্রস্ব-উ ও দীর্ঘ-ঊ

*বানানে ও-কার

*বানানে অ্যা

*বানানে মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন

*বানানে খণ্ড-ৎ ও ত

*বানানে মূর্ধন্য-ষ, তালব্য-শ ও দন্ত্য-স

*বানানে য-ফলা

*বানানে অনুস্বার ও উঁয়ো

*বানানে চন্দ্রবিন্দু

Original price was: 100.00৳ .Current price is: 75.00৳ .

25%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top