নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

চীনের রূপকথা

প্রকাশনী :
পৃষ্ঠা : 160
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published 2025

চৈনিক সভ্যতা ও সংস্কৃতির প্রতি বাংলাভাষীদের আগ্রহ দীর্ঘদিনের। সেখানকার মানুষের চেহারার বিশেষ ধরন, খাদ্যাভ্যাস, পোশাক, ভূ-প্রকৃতি, শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশাল প্রাচীর, মুখে আগুনের লকলকে শিখা ছড়ানো ড্রাগন-এসব তো পৃথিবীর সব দেশের শিশু-কিশোরদের কাছে সীমাহীন কৌতূহলের ব্যাপার। একই সঙ্গে চীনের সংস্কৃতি ও লোককাহিনি অন্য অঞ্চলের মানুষের কাছে আনন্দ ও বিস্ময়ের।

শিশুসাহিত্যিক আখতার হুসেন চীনের রূপকথা অনুবাদ করে আমাদের সেই কৌতূহল কিছুটা পূরণের প্রয়াস নিয়েছেন। একদিকে রূপকথাগুলোর রূপময় জগৎ, অন্যদিকে ভাষার সরলতা সহজেই শিশুর মনের আনন্দময় অনুভূতি বাড়িয়ে তুলতে পারবে। লোককাহিনি বা রূপকথার গল্পে মানুষের কল্পনার সীমা থাকে বিস্তৃত। এই বইতে সন্নিবেশিত কাহিনিগুলোও তার ব্যতিক্রম নয়। গল্প পাঠের সুখকর উপলব্ধি আখতার হুসেন তাঁর অনুবাদের মধ্যেও ধরে রেখেছেন। এ এক অনন্য রূপকথার বই।

Original price was: 300.00৳ .Current price is: 254.00৳ .

15%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top