- You cannot add "কারুনের ধন" to the cart because the product is out of stock.
- You cannot add "কারুনের ধন" to the cart because the product is out of stock.

চার মূর্তি
স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। চাটুজ্জেদের রোয়াকে আমাদের আড্ডা জমেছে। আমরা তিনজন আছি। সভাপতি টেনিদা, হাবুল সেন আর আমি প্যালারাম বাঁড়ুজ্জে-পটলডাঙ্গায় থাকি আর পটল দিয়ে শিঙিমাছের ঝোল খাই। আমাদের চতুর্থ সদস্য ক্যাবলা এখনো এসে পৌঁছয় নি। চারজনে পরীক্ষা দিয়েছি। লেখাপড়ায় ক্যাবলা সব চেয়ে ভালো-হেডমাস্টার বলেছেন ও নাকি স্কলারশিপ পাবে। ঢাকাই বাঙাল হাবুল সেনটাও পেরিয়ে যাবে ফার্স্ট ডিভিসনে। আমি দু-বার অঙ্কের জন্যে ডিগবাজি খেয়েছি-এবার থার্ড ডিভিসনে পাশ করলেও করতে পারি। আর টেনিদা- তার কথা না বলাই ভালো। সে মেট্রিক দিয়েছে-কে জানে এনট্রান্সও দিয়েছে কি না। এখন স্কুল ফাইন্যাল দিচ্ছে-এর পর হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে। স্কুলের ক্লাস টেন-এ একবারে মনুমেন্ট হয়ে বসে আছে-তাকে সেখান থেকে টেনে এক ইঞ্চি নড়ায় সাধ্য কার। টেনিদা বলে, হেঁ-হেঁ-বুঝলি নে? ক্লাসে দু-একজন পুরানো লোক থাকা ভালো-মানে, সব জানে-টানে আর কি! নতুন ছোকরাদের একটু ম্যানেজ করা চাই তো! তা নতুন ছেলেরা ম্যানেজ হচ্ছে বৈ কি। এমন কি টেনিদার দুদে বড়দা-যাঁর হাঁক শুনলে আমরা পালাতে পথ পাই না, তিনি সুদ্ধ ম্যানেজ হয়ে এসেছেন বলতে গেলে।
125.00৳ Original price was: 125.00৳ .86.00৳ Current price is: 86.00৳ .
31%
ছাড়
আপনার পছন্দের আরও বই