নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

চল্লিশ হাদীস (হ্যান্ডবুক সাইজ)

পৃষ্ঠা : 128
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st published, 2025

চল্লিশ হাদীস। শুধু একটি বই নয়। এটি আকর্ষণীয় এক ম্যানুয়াল, যা দিনের শুরু থেকে শেষ—প্রতিটি নাজুক মুহূর্তে খুব সহজ ও সুন্দর সমাধান বাতলে দেবে। লক্ষ লক্ষ হাদীসের সমারোহ থেকে বেছে-বেছে এমন কিছু টপিক এখানে তুলে ধরা হয়েছে—যা ইসলামের সামগ্রিক কনসেপ্টকে নিয়ে এসেছে এক-মলাটে। দ্বীনের মৌলিক বিষয়াদি থেকে শুরু করে আত্মশুদ্ধি, আমল, সামাজিক আচার-কানুন—কী নেই এতে! ফলে, হাজারো সমস্যার ভিড়ে একজন মানুষ সংক্ষিপ্ত অথচ গঠনমূলক দিকনির্দেশনা পাবেন কালজয়ী চল্লিশ হাদীস পুস্তিকায়।

• হিজরি ৭ম শতাব্দীর প্রাচীন এক কিতাব—চল্লিশ হাদীস; যার রচয়িতা ইমাম নববি (রহ.)।

• হাদীসের অনুবাদ-করা বেশ চ্যালেঞ্জিং বিষয়, কারণ সামান্যতম ভুলও পাঠককে নিয়ে যেতে পারে বিভ্রান্তির দিকে। ফলে, অনুবাদকে যথার্থ ও নির্ভরযোগ্য করার ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখা হয়েছে।

• রাসূল (সা.)-এর মুক্তো-ঝরা কথামালাকে রঙিন কালিতে হাইলাইট করায়, বইটি খুললেই নবিজির বলে-যাওয়া প্রতিটি শব্দ পাঠকের নজর কাড়বে। আর অমূল্য বাণীগুলো মুখস্থ করাও সহজ হবে।

• প্রাসঙ্গিক ক্ষেত্রে কুরআনের আয়াত, হাদীস ও মহান ইমামদের বোঝাপড়ার আলোকে ব্যাখ্যা তুলে ধরা হয়েছে—যাতে করে জীবনঘনিষ্ঠ প্রতিটি আলাপের সাথে পাঠক নিজেকে কানেক্ট করতে পারেন।

Original price was: 177.00৳ .Current price is: 168.00৳ .

5%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top