
চলনবিল অঞ্চলের ইতিহাস প্রথম খণ্ড
আমাদের দেশে দুই শত বছরের বেশি সময় ধরে আঞ্চলিক ইতিহাস রচনার কাজ চলছে। জাতীয় ইতিহাসচর্চার একটি অবিচ্ছেদ্য অংশ হলো আঞ্চলিক ইতিহাস রচনা। বিভিন্ন অঞ্চলের ইতিহাস দিয়েই সমৃদ্ধ হতে পারে জাতীয় ইতিহাস। জাতীয় ইতিহাসে একটি অঞ্চলের ভৌগোলিক,সামাজিক,রাজনৈতিক,অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস পুরোপুরি তুলে ধরা সম্ভব হয় না; কিন্তু আঞ্চলিক ইতিহাসে নিখুঁতভাবে তা লিপিবদ্ধ হয়। তাই আঞ্চলিক ইতিহাস একটি জাতি বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রামাণ্য দলিলরূপে গণ্য হয়। বাংলাদেশে আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে চলনবিল অঞ্চল অনেকটাই অগ্রগামী। পাবনা জেলাকে নিয়ে রাধারমণ সাহা প্রথম ইতিহাস গ্রন্থ ‘পাবনা জেলার ইতিহাস’ প্রকাশ করেন প্রায় একশত বছর আগে (১৯২৭ খ্রিস্টাব্দে)। গ্রন্থটি ছয় খ-ে পর্যায়ক্রমে প্রকাশিত হয়। বর্তমানে এর (অখ-) পৃষ্ঠাসংখ্যা ৫৩৮। এরপূর্বে অবশ্য মৌলবী মোখতার আহমদ সিদ্দিকী ১৯১৫ খ্রিস্টাব্দে ‘সিরাজগঞ্জের ইতিহাস’ নামে ৪৮ পৃষ্ঠার একটি বই বের করেন। তখন সিরাজগঞ্জ ছিল পাবনা জেলার একটি মহকুমা। ১৯৬৭ খ্রিস্টাব্দে এম. এ. হামিদ প্রকাশ করেন ‘চলনবিলের ইতিকথা’ নামে একটি গ্রন্থ (পৃষ্ঠাসংখ্যা ৫০২)। ‘চলনবিলের ইতিকথা’ গ্রন্থটিতে মূলত পাবনা,সিরাজগঞ্জ ও নাটোর জেলার ওপর দিয়ে বিস্তৃত ও বিধৌত চলনবিল অঞ্চলÑ পাবনা জেলার ভাঙ্গুড়া,চাটমোহর উপজেলা; সিরাজগঞ্জের তাড়াশ,রায়গঞ্জ,উল্লাপাড়া (আংশিক) এবং নাটোরের সিংড়া,গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার ইতিহাস-ঐতিহ্য স্থান পেয়েছে। চলনবিল অঞ্চল নিয়ে সম্প্রতি উপন্যাস,লোক-ঐতিহ্য বিষয়ক (১৫০/২০০ পৃষ্ঠার) কিছু বই প্রকাশিত হয়েছে। কালের পরিক্রমায় অনেক কিছুর পরিবর্তন হয়,হয় নতুন নতুন বিষয় ইতিহাসের সাথে যুক্ত। আর এ কারণেই ‘চলনবিল অঞ্চলের ইতিহাস’ গ্রন্থ রচনায় মনোনিবেশ করা। চলনবিল অঞ্চল বাংলাদেশের একটি জেলার আয়তনের সমান। কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বড়। তাই প্রথমে পাবনা জেলার চলনবিল এলাকা নিয়ে গ্রন্থ রচনার পরিকল্পনা করি। পাবনার ভাঙ্গুড়া ফরিদপুর ও চাটমোহরে ৫/৬ মাস ইউনিয়ন ভিত্তিক ফিল্ডওয়ার্ক করার পর লেখার কাজ শুরু করি। গতিধারা প্রকাশনীতে বইয়ের সফট কপি জমা দেওয়ার পর কাওসার ভাই বলেন,কষ্ট যখন করলেনই পুরা চলনবিল এলাকা নিয়ে কাজ করেন। এ কাজ তো বারবার হবে না। এমন কথা গতিধারার স্বত্বাধিকারী সিকদার আবুল বাশার (কাওসার ভাইয়ের বড়ভাই) ২০১৮ সালে একবার বলেছিলেন। তিনি আমাকে (ড. আশরাফ পিন্টুকে) চলনবিলের ইতিহাস (সাম্প্রতিক সময়ের তথ্যসহ) লিখতে বলেছিলেন। আমি বলেছিলাম,
990.00৳ Original price was: 990.00৳ .802.00৳ Current price is: 802.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





