Sale!

ঘরে ফেরার গান

প্রকাশনী :
পৃষ্ঠা : 80
কভার : হার্ড কভার
সংস্করণ : 2nd Published, 2025
ভাষা : বাংলা

প্রারম্ভিক কথা

করোনা ধীরলয়ে বিদায়ের পথে। মানুষের বন্দিদশা কেটে গেছে। মানুষের মুখোশ খুলে মানুষ হয়ে ঘর থেকে বেরিয়ে আসার এখনই সময়। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়।

মানুষ পৃথিবীর সীমারেখা পেরিয়ে চাঁদে পা রেখেছে। মঙ্গলের মাটি ছুঁয়েছে। আকাশে গৃহ নির্মাণ করেছে। মৃত্তিকা ভেদ করে পৃথিবীর অভ্যন্তরের তপ্ত শিলারাশি থেকে তুলে এনেছে ডাইনোসরের ফসিল, মণিমুক্তা হিরে জহরত। তা দিয়ে গড়ে উঠেছে গগনচুম্বী প্রাসাদ। পাতালে রচিত হয়েছে স্বর্ণখচিত ঘর-বসতি। ধরিত্রী আজ মানুষের লীলাক্ষেত্র। করতলে বিশাল বিশ্বব্রহ্মাণ্ড। ধরণির ধূলি হতে অসীম আকাশ অবধি বিস্তৃত হয়েছে মানুষের সাম্রাজ্য। প্রকৃতিকে পরাভূত করে মানুষ আজ ধরণির অধিপতি। অন্তহীন ক্ষমতার অধিকারী। এই দম্ভ করোনা বিচূর্ণ করে দিয়েছে।

সাপুড়িয়ার অঙ্গুলি নির্দেশে বিষধর ভুজঙ্গ যেমন ঝাঁপির অভ্যন্তরে শান্ত শিশুর মতো নিদ্রা যায়, প্রভুর নেত্র সংকেতে হিংস্র বাঘিনী যেমন বিনয়াবনত সারমেয়সদৃশ লোহার খাঁচায় বন্দি হয়, ঠিক তেমনি কপট আলখাল্লা, অকারণ আস্ফালন ও উদ্ধত লম্ফঝম্ফ আস্তাকুঁড়ে ছুড়ে অতীব ক্ষুদ্র করোনার ভয়ে মানুষ গৃহ অভ্যন্তরে অন্তরিন হয়েছে।

অতি ক্ষুদ্র করোনার কাছে জাতের বড়াই নিষ্পেষিত হয়েছে। দলিত পতিত ছোট জাত বড় জাত, সাদা-কালা, ধূসর-তামাটে সব একাকার। পৃথিবীর তাবত মানবকুলের রক্তকণিকায় ঢুকে তন্ন তন্ন করে জাতের কোনো সন্ধান মেলেনি। সব একই রক্ত একই জাত একই ধর্ম। অথচ ধর্মের নামে মানুষ হত্যা এবং মানুষের নামে ধর্ম হত্যা করে চলেছে মানুষ।

এই ক্রূর বাস্তবতা একজন সংবাদকর্মীর হৃদয়ে দাগ কেটেছে। তিনি দূর পরবাসের বাসিন্দা। তিনি একজন সুলেখক ও সৃজনশীল মানুষ। তিনি কামরুল হাসান জনি। প্রবাসজীবনের আখ্যান নিবিড় অনুসন্ধিৎসা ও মানবিক নিরীক্ষণে তার লেখনীতে ভাস্মর হয়েছে। করোনার অভিঘাতে বিপন্ন প্রবাসজীবনের সংকট, সংগ্রাম ও হাহাকারের গল্প অনন্য নিপুণতায় চিত্রিত হয়েছে তার উপন্যাসে। বিষণ্ন দিনের শূন্যতা, বিরহ, আবেগ, ভালোবাসার আকুতি ও প্রেমময়তা এই উপন্যাসের পরতে পরতে পরিব্যাপ্ত হয়েছে। দুবাইয়ের আলো ঝলমলে সুরম্য গগনচুম্বী অট্টালিকার পাদদেশে প্রবাসজীবনের মর্মযাতনার রূপরেখার বিচিত্র ও বহুমুখী বিস্তার এই উপন্যাসে চিত্রিত হয়েছে। গ্রন্থখানা পাঠকপ্রিয়তা পাবে বলে

আমার বিশ্বাস।

বি এম জামাল হোসেন

কবি, চিত্রশিল্পী ও কূটনীতিক

Original price was: 250.00৳ .Current price is: 188.00৳ .

25%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top